1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কক্সবাজার সদরের লিংক রোড থেকে ৪.৭ কেজি গাঁজাসহ মহিলা মাদক কারবারী গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

কক্সবাজার সদরের লিংক রোড থেকে ৪.৭ কেজি গাঁজাসহ মহিলা মাদক কারবারী গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ১৯ মে, ২০২১, ৯.৪৪ এএম
  • ৭৪৭ জন পঠিত

অফিস রিপোর্টঃ কক্সবাজার জেলার সদর থানাধীন লিংক রোড পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে ৪.৭ কেজি গাঁজাসহ ০১ জন মহিলা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব জানায়  র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী চকরিয়া হতে কক্সবাজার গামী সেন্টমার্টিন নামক যাত্রীবাহী বাসে করে মাদকদ্রব্য গাঁজা বহন করে কক্সবাজারের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল ১৮মে কক্সবাজার জেলার সদর থানাধীন লিংক রোড এিমুখী রাস্তায় ভিওি প্রস্তরের সামনে প্রধান সড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। তল্লাশীর একপর্যায়ে উক্ত বাসটি চেকপোষ্টের সামনে আসলে র‌্যাব সদস্যগণ বাসটিকে থামার সংকেত দিলে বাসটি থামলে বাস হতে একজন মহিলা নেমে কৌশলে পালিয়ে যাওয়ার সময় তাছলিমা আক্তার (২০), পিতা- ইমাম হোসেন, মাতা- মৃত দিলদার বেগম, সাং- পূর্ব কলাতলী (ঝরঝড়ি পাড়া), ১১নং ওয়ার্ড, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার, এ/পি- আনোয়ারা পানির ট্যাংকির পার্শে¦, থানা- আনোয়ারা, জেলা- চট্রগ্রামকে আটক করে। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর বসার সীটের নিচে তল্লাশী করে একটি ব্যাগ হতে ৪.৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকা হতে গাঁজা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!