1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রামু   থেকে  ২০,০০০ পিস ইয়াবাসহ ২ জন রোহিঙ্গা মাদক কারবারী গ্রেফতার - Madaripur Protidin
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

রামু   থেকে  ২০,০০০ পিস ইয়াবাসহ ২ জন রোহিঙ্গা মাদক কারবারী গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ১৯ মে, ২০২১, ১০.৫০ এএম
  • ৭৬১ জন পঠিত

অফিস রিপোটঃ কক্সবাজার জেলার রামু থানাধীন দক্ষিণ মিঠাছড়িস্থ চেইন্দা এলাকায় অভিযান করে ২০,০০০ পিস ইয়াবাসহ ০২ জন রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫ জানায় , কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার রামু থানাধীন দক্ষিণ মিঠাছড়িস্থ চেইন্দা ইন্টারন্যাশনাল এমাউজমেন্ট পার্ক এ্যান্ড রিসোর্ট এর সামনে টেকনাফ-কক্সবাজার পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এরুপ সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল ১৮মে  উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কতিপয় মাদক কারবারী পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী ১। মোহাম্মাদ আনোয়ার (২০) (রোহিঙ্গা), পিতা- মীর আহম্মদ, সাং- ১ নং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, ব্লক- সি-৪, হেডমাঝি- জাহিদ হোসেন, ব্লক মাঝি- মাদু মাঝি, ২। মজিব উল্লাহ (২১) (রোহিঙ্গা), পিতা- নূর আলম, সাং- ০১ নং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, ব্লক- ই-৫, হেডমাঝি- আলী হোসেন, ব্লক মাঝি- হামিদুল হক, উভয় থানা- উখিয়া, জেলা- কক্সবাজারদের আটক করে।

ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে মোট ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!