1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে অস্ত্র ঠেকিয়ে দুটি বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরে অস্ত্র ঠেকিয়ে দুটি বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১, ৩.৫৬ পিএম
  • ৬৮১ জন পঠিত

রাজৈর প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈরে পূর্ব শত্র“তা ও রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে শিশুদের দেশীয় ধারালো অস্ত্র ঠেকিয়ে দুটি বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের পূর্ব মাচ্চর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী ও ভূক্তভোগিরা জানায়, পূর্ব শত্র“তা ও রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে বৃহস্পতিবার ভোরে রাজৈর উপজেলার পূর্ব মাচ্চর গ্রামের আবুল ফকিরকে বুধবার রাতে মুঠোফোনে হুমকি দেন একই এলাকার আইয়ুব খান ও তার ছেলে শামীম। হুমকির ভয়ে রাতে বাড়িতে থেকে অন্যত্র চলে যায় আবুল ফকির ও তার ভাই আলী ফকির। পরে বৃহস্পতিবার ভোরে আইয়ুব খানের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন দুর্বৃত্ত হামলা চালায় আবুল ফকিরের বাড়িতে। এ সময় ঘরবাড়িতে ভাংচুর করে ব্যাপক তান্ডব চালায় প্রতিপক্ষ দুর্বৃত্তরা। পরে আবুল ফকিরের ভাই আলী ফকিরের বসতঘরেও হামলা চালায় তারা। শিশুদের দেশীয় ধারালো অস্ত্র ঠেকিয়ে দুটি ঘরে থাকা নগদ সাড়ে ৩ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ ক্ষতিগ্রস্থদের। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শণ করেছে পুলিশ। ঘটনার পরে পুরো এলাকাজুড়ে ছড়িয়ে আতঙ্ক। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন ক্ষতিগ্রস্থ দুটি পরিবার ও স্থানীয়রা।

রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাদী জানান, এ ব্যাপারে আবুল ফকির বাদি হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে রাজৈর থানায় একটি মামলা দায়ের করেছে। আসামিদের ধরতে অব্যাহত চেষ্টা চলছে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!