1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ও বাইপাইল এলাকায় যানবাহনে ছিনতাই ও ডাকাতি প্রস্তুতিকালে ৭ জন সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করেছে র‌্যাব-৪ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ও বাইপাইল এলাকায় যানবাহনে ছিনতাই ও ডাকাতি প্রস্তুতিকালে ৭ জন সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করেছে র‌্যাব-৪

  • প্রকাশিত : রবিবার, ২৩ মে, ২০২১, ৫.২৪ পিএম
  • ১০০৩ জন পঠিত

অফিস রিপোর্টঃ আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ও বাইপাইল এলাকায় যানবাহনে ছিনতাই ও ডাকাতি প্রস্তুতিকালে ৭ জন সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করেছে র‌্যাব-৪।

রাজৈরে মোবাইল কোর্ট – তিন হাসপাতালে ১৫হাজার টাকা জরিমানা

র‌্যাব জানায়, ২২ মে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল ও পল্লীবিদ্যুৎ এলাকায় কয়েকজন ছিনতাইকারী যানবাহনে ছিনতাই ও ডাকাতি করার জন্য অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায়র্ অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে০১ টি খুর, ১ টি হাসুয়া, ১ টি ইলেকট্রিক কাটার, ১ টি কাচি, ২ টি প্লাস, ১ টি গ্যাস কাটার, ৩ টি টেস্টার, ৪ টি ড্রিল মেশিন ও ১৩ টি মোবাইলসহ ৭ জন সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করতে সমর্থ হয়ঃ গ্রেফতারকৃতরা হলোঃ মোঃ আলিফ (৩২), জেলা-পাবনা, মোঃ কালাম (৪৮), জেলা-ঢাকা, মোঃ রুবেল মৌলবি (২৭), জেলা-বরিশাল, মোঃ লিটন রানা (২৭), জেলা-সিরাজগঞ্জ , মোঃ রাকিব (২২), জেলা-বরগুনা , মোঃ রেজাউল করিম (২৮), জেলা-রংপুর, মোঃ মিলন মিয়া (৩২), জেলা-ময়মনসিংহ

তিউনিশিয়ার ভুমধ্যসাগরে নৌকাডুবির ঘটনা জীবিত উদ্ধার ৩৩ জনের মধ্যে মাদারীপুরের ২৩ জন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ ৮-১০ জনের দলবদ্ধ হয়ে ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাইয়ের বিভিন্নস্থানে রাতের অন্ধকারে যানবাহনে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার প্রভৃতি ডাকাতি করে আসছিলো এবং ক্ষেত্রবিশেষে ভূক্তভোগীদেরকে তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করতো। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা ঈদের পূর্ববর্তী ও পরবর্তী সময়কে সামনে রেখে ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিলো।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এইরুপ সংঘবদ্ধ ডাকাত দলের বিরুদ্ধে র‌্যাব-৪ এর সাঁড়াসি অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!