1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বৃটিশ আমলের ম্যাগনেটিক পিলার দিয়ে অভিনব প্রতারণা, র‌্যাবের হাতে প্রতারক চক্রের ৩ জন সদস্য আটক - Madaripur Protidin
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

বৃটিশ আমলের ম্যাগনেটিক পিলার দিয়ে অভিনব প্রতারণা, র‌্যাবের হাতে প্রতারক চক্রের ৩ জন সদস্য আটক

  • প্রকাশিত : রবিবার, ২৩ মে, ২০২১, ৮.৩৬ পিএম
  • ৭৩২ জন পঠিত

অফিস রিপোর্টঃ বৃটিশ আমলের ম্যাগনেটিক পিলার দিয়ে অভিনব প্রতারণা, র‌্যাবের হাতে প্রতারক চক্রের ৩ জন সদস্য আটক হয়েছে।

র‌্যাব জানায়, -র‌্যাব ৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ২৩মে ম্যাগনেট পিলার প্রতারণা চক্রের সক্রিয় সদস্যদের ধরার অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে   গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরগুনা জেলার আমতলী থানাধীন মুছা ফকির (২৬), পিতা-মৃত আনিছ ফকির, সাং-ছোনাউটা, ৯নং ওয়ার্ড, ৪নং হলুদিয়া ইউনিয়ন, থানা-আমতলী, জেলা-বরগুনা এর পরিত্যক্ত বসত বাড়ির ওঠানের উপর কতিপয় ব্যক্তি কথিত বিট্রিশ আমলের সীমানা পিলার ক্রয়/বিক্রয় করিতেছে।

প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ রাজীব ফরহান এর নের্তৃত্বে  উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপর ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০৩ জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীরা হলো ১। মোঃ আল আমিন প্যাদা (২৭), পিতা-মৃত আঃ মালেক প্যাদা, সাং-পঞ্চকোরালিয়া, ১নং ওয়ার্ড, থানা-তালতলী, জেলা-বরগুনা, ২। নূর আলম মোল্লা(৬৫), পিতা-মৃত আইজউদ্দিন মোল্লা, সাং-ছোট নীলগঞ্জ, ৭নং ওয়ার্ড, থানা-আমতলী, জেলা-বরগুনা এবং ৩। মোঃ জামাল হাওলাদার(৪৫), পিতা-আজাহার হাওলাদার, সাং-আরপাঙ্গাশিয়া, ৫নং ওয়ার্ড, থানা- আমতলী, জেলা-বরগুনা।  আসামীরা দীর্ঘদিন ধরে এই ম্যাগনেট পিলার দিয়ে প্রতারণা করে আসছিল। কথিত আছে এই পিলার একটি অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন চুম্বক যা তৈরি করা হয়েছে বৃটিশ আমলে। এই পিলারের গায়ে খোদাই করে লেখা আছে ঊঅঝঞ ওঘউওঅ ঈঙ “১৮১৮”।

প্রচলিত আছে একটি পিলারের মূল্য অর্ধকোটি টাকার উপরে। তারা দেশের বিভিন্ন প্রান্ত হতে বড় ব্যবসায়ীদের কৌশলে নিজ এলাকায় নিয়ে আসে। হ্যান্ড গøাভস, চশমাসহ বিভিন্ন বেশ ধারণ করে আকর্ষণীয় সব কৌশলে প্রমান করার চেষ্টা করে এটি অনেক ক্ষমতা সম্পন্ন। আসলে এটি একটি ধাতব দ্রব্য মাত্র যার কোন অলৌকিক চুম্বকীয় ক্ষমতা নেই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বড়, বড় ব্যবসায়ীরা এই পিলার প্রতারণা চক্রের ফাঁদে পা দিয়ে লক্ষ লক্ষ টাকা খুইয়েছেন এবং সর্বস্ব হারিয়েছে অনেক সাধারণ মানুষ। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদেরকে বরগুনা জেলার আমতলী থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে বরগুনা জেলার আমতলী থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করে।

র‌্যাবের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!