1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে পৃথকভাবে দুই ভ্যান চালককে হত্যা - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরে পৃথকভাবে দুই ভ্যান চালককে হত্যা

  • প্রকাশিত : সোমবার, ২৪ মে, ২০২১, ১১.২২ এএম
  • ৫৪৭ জন পঠিত

রাজৈর প্রতিনিধি। মাদারীপুরের রাজৈরে পৃথকভাবে দুই ভ্যান চালককে হত্যা করা হয়েছে।

রবিবার রাতে উপজেলার উত্তর সীমান্তে উত্তর হোসেনপুর গ্রামের চান্দের বাজার ব্রিজের নিকট আবদুস সালাম(৫৫) নামে এক ভ্যান চালককে উপর্যপরি কুপিয়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে যায় অজ্ঞাত হত্যাকারিরা। দুবৃত্তদের ধারালো অস্ত্রের অজস্্র কোপে নিহত সালামের পেট থেকে নারীভুরি বেড়িয়ে যায়। পুর্বের দুটি হত্যাকান্ডের জের ধরে বিশেষ ফায়দা লোটার জন্য এ হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে এলাকাবাসি জানায়।

ঘটনাটি ঘটে রবিবার রাত ৯টার দিকে। এ হত্যাকান্ডকে কেন্দ্র করে ঐ সুবিধাবাদীরা এলাকায় ব্যাপক ভাংচুর ও লুটপাট করছে।
অন্য ভ্যান চালক মোতাহার দর্জি (৫০) রবিবার রাতে এশারের নামাজ পড়তে নিকটতম মসজিদে যাওয়ার পর সে আর বাড়ী ফিরে আসেনি । আজ সোমবার সকালে রাজৈর- কোটালীপাড়া সড়কের মজুমদারকান্দি গ্রামে একটি পাট ক্ষেতে মোতাহার দর্জির লাশ পাওয়া যায়। মোতাহারের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি শেখ সাদিক জানায়, লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটনে জোর প্রচেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে চান্দের বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!