1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে কলা বাগানে থাকা ককটেল বিস্ফোরনে কৃষক গুরুতর আহত । - Madaripur Protidin
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরে কলা বাগানে থাকা ককটেল বিস্ফোরনে কৃষক গুরুতর আহত ।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০, ৬.৪৬ পিএম
  • ১১৩১ জন পঠিত

রাজৈরে কলা বাগানে থাকা ককটেল বিস্ফোরনে কৃষক গুরুতর আহত
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা:
মাদারীপুরে কলা বাগান পরিস্কার করতে গিয়ে ককটেল বিস্ফোরনে এক কৃষক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় কৃষক লাভলু হাওলাদার ওরফে আবুকে (৩৮) পাঠানো হয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের পূর্ব শাখারপাড় এলাকায় ঘটে এ দুর্ঘটনা। আহত ওই কৃষক একই এলাকার মৃত তৈয়বালী হাওলাদারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পূর্ব শাখারপাড় এলাকায় নিজের কলা বাগান পরিস্কার করতে যান কৃষক লাভলু হাওলাদার ওরফে আবু। কোদাল দিয়ে মাটি খুঁড়ে কলাগাছের গোঁড়ায় দেবার সময় হঠাৎ বিস্ফোরিত হয় বেশ কয়েকটি ককটেল। এতে গুরুতর আহত হন ওই কৃষক। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে সঙ্গে সঙ্গেই কৃষককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করে বিস্ফোরিত বেশ কয়েকটি ককটেলের খোসা উদ্ধার করে পুলিশ। খবর দেয়া হয়েছে র‌্যাবের বোমা নিষ্ক্রিয় ইউনিটকে। এছাড়া ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
মাদারীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির মাহমুদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার পরিকল্পনায় দুর্বৃত্তরা নিরাপদ মনে করে জমিতে লুকিয়ে রাখে এই ককটেল। যা জর্জার কৌটায় লাল কসটেপ দিয়ে প্যাঁচানো ছিলো। এদিকে এই ঘটনায় অভিযুক্তদের ধরতে কাজ শুরু করেছে পুলিশের একাধিক দল।
#

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!