1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে ভ্যান চালক সালাম হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন  - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরে ভ্যান চালক সালাম হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন 

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ মে, ২০২১, ১.০০ পিএম
  • ৫৯৫ জন পঠিত

রাজৈর প্রতিনিধি।।
মাদারীপুরের রাজৈর উপজেলার উত্তর হোসেনপুর গ্রামে ভ্যান চালক আবদুস সালাম শেখকে (৫৫) রাতের আধাঁরে এলোপাতারি কুপিয়ে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসি ও নিহতের স্বজনরা । শুক্রবার সকাল ১০টার সময় উপজেলার টেকেরহাট-কবিরাজপুর সড়কের হোসেনপুর বাজার নামক স্থানে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয় । সড়কে ব্যারিকেড দিয়ে ঘন্টাব্যাপি এ মানববন্ধনে এলাকার শতশত লোক অংশ গ্রহন করে ।

মানববন্ধন চলাকালে সুষ্ঠ তদন্ত করে হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, হোসেনপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোফাজ্জেল হোসেন চুন্নু, যুবলীগ নেতা জাকির হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন আল-আমিন, দেলোয়ার মুন্সী, নিহত সালামের স্ত্রী নুরী বেগম, ছেলে আসাদুজ্জামান, মাহাবুল, মেয়ে সালমা ও রাবেয়া প্রমুখ ।

উল্লেখ্য রাজৈর উপজেলার উত্তর হোসেনপুর গ্রামের মৃতঃ আজিজ শেখের ছেলে তিন সন্তানের জনক ভ্যান চালক আবদুস সালাম শেখ (৫৫) গত ২৩ মে রোববার রাত ৯টার দিকে চান্দের বাজারে যাত্রী নামিয়ে ভ্যান গাড়ী নিয়ে বাড়ি ফেরার পথে হোসেনপুর-কাচাবালি সড়কের বাইর ব্রিজের উত্তর পশ্চিম পাশে ফাঁকা স্থানে আসলে অজ্ঞাত দুবৃর্ত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি ভাবে কুপিয়ে সালামের পেট থেকে নারীভুরি বের করে পালিয়ে যায়। পরে মুমুর্ষ অবস্থায় রাত ১২টার দিকে রাজৈর হাসপাতালে নেয়ার পথে সে (সালাম) মারা যায়। এ ঘটনায় মঙ্গলবার রাতে নিহতের চাচাতো ভাই হেমায়েত হোসেন শেখ বাদি হয়ে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রব কাজীকে (৭৫) প্রধান আসামীসহ ৪১ জনের নাম উল্লেখ এবং আরও ১০/১২জনকে অজ্ঞাত আসামী করে রাজৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে ।

ওসি শেখ সাদিক জানায়, এব্যাপারে মঙ্গলবার রাতে নিহত সালামের চাচাতো ভাই হেমায়েত শেখ বাদী হয়ে ৪১জনের নাম উল্লেখ করে এবং ১০/১২জনকে অজ্ঞাত করে রাজৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে । তদন্ত করে হত্যাকারিদের শাস্তির আওতায় আনতে আমরা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!