1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
টেকনাফের হোয়াইক্যং থেকে ৭,৯৫০ পিস ইয়াবা, ১ টি পিকআপ জব্দসহ ১ মাদক কারবারীকে গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

টেকনাফের হোয়াইক্যং থেকে ৭,৯৫০ পিস ইয়াবা, ১ টি পিকআপ জব্দসহ ১ মাদক কারবারীকে গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ জুন, ২০২১, ৫.৫৫ পিএম
  • ৯০৬ জন পঠিত

অফিস রিপোর্টঃ কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিস্থ নয়াপাড়া এলাকায় চেকপোস্ট স্থাপন করে ৭,৯৫০ পিস ইয়াবা ও ০১ টি পিকআপ জব্দসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫, কক্সবাজার জানায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী একটি পিকআপ (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন ১৫-২৮১৯) যোগে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাচারের উদ্দেশ্যে টেকনাফ হতে কক্সবাজার সদরের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল ৩০মে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিস্থ নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে কক্সবাজার-টেকনাফ পাঁকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। তল্লাশীর একপর্যায়ে টেকনাফের দিক হতে বর্ণিত পিকআপটি চেকপোস্টের সামনে আসলে র‌্যাব সদস্যগণ পিকআপটি থামানোর সংকেত দিলে পিকআপটি থামিয়ে পিকআপে থাকা চালক ও অপর একজন আরোহী পালিয়ে যাওয়ার প্রাক্কালে মোঃ সেলিম (২৪), পিতা-মৃত ফরিদ আলম, মাতা-আনোয়ারা বেগম, সাং-দক্ষিণ আলিখালি, ওয়ার্ড নং-০৮, ইউপি- হ্নীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারকে ধৃত করে এবং অপর সহযোগী চালক মোঃ মোর্শেদ (২৮), পিতা- নুর মোহাম্মদ, সাং-পশ্চিম সিকদার পাড়া, হ্নীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার পালিয়ে যায়। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর দেখানো মতে পিকআপটির চালকের সিটের নিচে লোকায়িত অবস্থা হতে সর্বমোট ৭,৯৫০ (সাত হাজার নয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ পিকআপটি জব্দ করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, পলাতক আসামীর সহযোগীতায় দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!