1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালীর সদর হতে ভিকটিম কিশোরী উদ্ধার এবং অপহরণকারী গ্রেফতার করেছে র‌্যাব-৮ - Madaripur Protidin
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

পটুয়াখালীর সদর হতে ভিকটিম কিশোরী উদ্ধার এবং অপহরণকারী গ্রেফতার করেছে র‌্যাব-৮

  • প্রকাশিত : রবিবার, ১৩ জুন, ২০২১, ৬.৪৪ পিএম
  • ৮২৩ জন পঠিত

অফিস রিপোর্ট ঃ র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ১৩জুন পটুয়খালী জেলার সদর থানা এলাকা হতে ১৮ বছর বয়সী এক কিশোরী ভিকটিমকে উদ্ধার করা হয়। এ সময় মুল অপহরণকারী মোঃ জুয়েল (২১), পিতা-জাকির হাওলাদার, সাং-পাটুখালি, থানা-সদর, জেলা-পটুয়াখালীকে আটক করা হয়।

ঘটনার বিবরণে জানা যায় যে, আটককৃত অপহরণকারী মোঃ জুয়েল (২১), এর সহিত কিশোরীর সাথে সখ্যতা ছিল। উল্লেখ্য যে, এ সংক্রান্তে অপহৃত ভিকটিমের পরিবার বিভিন্ন যায়গায় খোঁজাখুজি করেও কোথাও না পেয়ে ভিকটিমের পিতা (মোঃ নুরুল ইসলাম (৫৬), পিতা-মৃত আলহাজ¦ আঃ মজিদ মৃধা, সাং-পাটুখালি, থানা ও জেলা-পটুয়াখালী পটুয়াখালী) জেলার সদর থানায় একটি নিখোঁজ জিডি করেন (পটুয়াখালী জেলার সদর থানার জিডি নং-৪০৩ তারিখ ০৯/০৬/২০২১ইং) এবং অপহৃত ভিকটিমকে উদ্ধারে র‌্যাবের সহাযোগিতা কামনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পারে যে, এমভি প্রিন্স কামাল-১ লঞ্চ এ ঢাকা হতে পটুয়াখালীর আসার জন্য ভিকটিম এবং অপহরণকারী অবস্থান করছে। তদপ্রেক্ষিতে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএনভিআর এর নের্তৃত্বে ভোর ০৪:২৫ ঘটিকার সময় পটুয়াখালী লঞ্চঘাট এলাকা হতে ভিকটিম আনিসা আক্তার(১৮)কে (ছদ্ম নাম )উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভিকটিম ও আটককৃত আসামীকে পটুয়াখালী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!