1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখোলীতে ভ্রাম্যমান আদালত - জরিমানা - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

পটুয়াখোলীতে ভ্রাম্যমান আদালত – জরিমানা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১, ১০.৫১ এএম
  • ৭১৫ জন পঠিত

অফিস রিপোর্ট ঃ র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর কর্তৃক পটুয়াখালী জেলার সদর থানায় এবং বরগুনা জেলায় আমতলী থানা ভ্রাম্যমান আদালতে জরিমানা করেছে।।

র‌্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এর যৌথ উদ্যোগে ১৪ জুন  পটুয়াখালী জেলার সদর থানার বড় চৌরাস্তা এলাকা এবং বরগুনা জেলার আমতলী চুনখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে প্রকাশ্য স্থানে মূল্য তালিকা না থাকা এবং মেয়াদ উর্ত্তীণ পন্য দোকানে সংরক্ষন করার অপরাধে, ১। স্টার রেস্তোরার মালিক সুমন মুন্সী (৩৫) ম্যানেজার, সাং-বড় চৌরাস্তা, থানা-সদর, জেলা-পটুয়াখালকে ৫০০০/- টাকা, ২। আনোয়ার স্টোর এর মালিক আনোয়ার  হোসেন (৪৫), পিতা-মৃত মুনসুর আলী প্যাদা, সাং-চুনখালী, থানা-আমতলী, জেলা-বরগুনাকে ৩০০০/- টাকা এবং ৩। জাকির স্টোর এর মালিক মোঃ জাকির হোসেন (৩৫), পিতা-মোঃ মোস্তফা আকন, সাং-চুনখালী, থানা-আমতলী, জেলা-বরগুনাকে ৩০০০/- টাকা সহ সর্বমোট ১১,০০০/- টাকা জরিমানা প্রদান করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সহকারী পরিচালক, জনাব মোহাম্মদ সেলিম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর,  ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮/৫১ ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!