1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
টেকনাফ থেকে ১ টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড তাজা কার্তুজসহ ১ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ - Madaripur Protidin
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত

টেকনাফ থেকে ১ টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড তাজা কার্তুজসহ ১ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১, ৭.৫৯ পিএম
  • ৪৭৪ জন পঠিত

ডেক্স রিপোর্টঃ কক্সবাজার  জেলার টেকনাফ থানাধীন নুরালীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১ টি ওয়ানশুটারগান ও ১ রাউন্ড তাজা কার্তুজসহ ১ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫ জানায়, কতিপয় অস্ত্র ব্যবসায়ী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ নুরালীপাড়া বাজারের রবি আলমের দোকানের সামনের কাঁচা রাস্তা সংলগ্ন এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল ১৫জুন  উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আসামী মোঃ নুর হাসান @ বাইননা (রোহিঙ্গা) (১৯), পিতা- মোস্তফা কামাল, মাতা-তৈয়বা খাতুন, ক্যাম্প-২৬, ব্লক-আই নাইন, নুরালীপাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার’কে আটক করে। ধৃত আসামীকে পালানোর কারন জিজ্ঞাসা করলে তার আচরন ও কথাবার্তা সন্দেহজনক মনে হয় । পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর দেহ তল্লাশী করে ১ (এক) টি দেশীয় ওয়ানশুটারগান ও ১ (এক) রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। ধৃত আসামীকে অবৈধ অস্ত্র সংগ্রহের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে জানায়, সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন আগ্নেয়াস্ত্র টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!