1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
 বরগুনার পাথরঘাটা থেকে র‌্যাবের হাতে ডাকাত দলের সক্রিয় একজন সদস্য দেশীয় অস্ত্রসহ গ্রেফতার - Madaripur Protidin
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত

 বরগুনার পাথরঘাটা থেকে র‌্যাবের হাতে ডাকাত দলের সক্রিয় একজন সদস্য দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ৩০ জুন, ২০২১, ৯.২৯ এএম
  • ৪৭৬ জন পঠিত

অফিস রিপোর্টবঃ রগুনার পাথরঘাটা হতে র‌্যাবের হাতে ডাকাত দলের সক্রিয় একজন সদস্য দেশীয় অস্ত্রসহ গ্রেফতার হয়েছে।

র‌্যাব জানায়,  র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ২৮জুন ডাকাত দলের সদস্যদের গ্রেফতারে একটি অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে   গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন রুহিতা সাকিনস্থ দোতলা রুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে (পূর্ব পাশের্^) পাকা রাস্তার উপর কতিপয় লোক দেশীয় অস্ত্র-স্বস্ত্র নিয়ে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর নের্তৃত্বে   উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর নাম হলো মোঃ নাসির বিশ^াস (২৮), পিতা-মৃত সিদ্দিক বিশ^াস, সাং-চরদুয়ানী, ২ নং ওয়ার্ড, থানা-পাথরঘাটা, জেলা-বরগুনা। আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে স্বীকার করে পেশায় একজন জেলে হলেও ডাকাতি করাই তার প্রকৃত পেশা। উক্ত আসামীর নিকট হতে ডাকাতি কাজে ব্যবহৃত বড় লোহার ছুরি- ১ টি, লোহার পাইপ-৮ টি, লোহার পাত-৪ টি, লোহার বক্স পাইপ-৯ টি এবং লোহার স্প্রীং-৯ টি, ১ টি মোবাইল এবং ১ সীম উদ্ধার করা হয়। ধৃত আসামী এলাকায় দীর্ঘ দিন যাবত ডাকাতি করে আসিতেছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে বরগুনা জেলার পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে বরগুনা জেলার পাথরঘাটা থানায় একটি মামলা দায়ের করে।
ভবিষ্যতে র‌্যাব-৮ এর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!