1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হত্যা চেষ্টা মামলায় ইউপি চেয়ারম্যানসহ ২১জনকে বিজ্ঞ আদালতে প্রেরন    জামিন মঞ্জুর  - Madaripur Protidin
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত

রাজৈরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হত্যা চেষ্টা মামলায় ইউপি চেয়ারম্যানসহ ২১জনকে বিজ্ঞ আদালতে প্রেরন    জামিন মঞ্জুর 

  • প্রকাশিত : বুধবার, ৩০ জুন, ২০২১, ৫.৩৩ পিএম
  • ৫৩০ জন পঠিত

রাজৈর প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রামে গত ২৫জুন শুক্রবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হত্যা চেষ্টা মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান টিপুসহ ২১জনকে গ্রেফতার করে বুধবার মাদারীপুর বিজ্ঞ আদালতে প্রেরন করে রাজৈর থানা পুলিশ । পরে বিজ্ঞ আদালত শুনানী শেষে তাদের জামিন মঞ্জুর করেন। কোর্ট ইনস্পেক্টর রমেশ চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৮ জুন সোমবার রাতে গুরুতর আহত বিচরন বাড়ৈর ভাই বিজয় বাড়ৈ বাদি হয়ে ইউপি চেয়ারম্যানসহ ৩১জনকে আসামী করে রাজৈর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন । এছাড়াও ২৬জুন শনিবার একই সংঘর্ষের ঘটনায় ৭ পুলিশসহ ২০জন আহত হওয়ার ঘটনায় ৯৯জন নামীয় আসামী ও আরও ৯০০/১০০০জনকে অজ্ঞাত আসামী করে পুলিশ বাদি হয়ে আরও একটি মামলা দায়ের করেন। এ মামলার প্রধান আসামী ইলিয়াচ আহম্মেদসহ ১২কে গ্রেফতার জেল হাজতে প্রেরন করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে রাজৈর উপজেলার আমগ্রাম বাজারে বিচরন বাড়ৈ নামে এক ব্যক্তির উপর হামলা ও বেদম মারপিট করে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহিদু রহমান টিপুর লোকজন । এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও পরে সংঘর্ষে লিপ্ত হয় । এক পর্যায়ে শতশত উত্তেজিত জনতা উক্ত চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদ ভবনের মধ্যে রাত ৮টা র্পযন্ত অবরুদ্ধ করে রাখে এবং ইউপি ভবন ও ৫টি মোটর সাইকেল ভাংচুর করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ৬৬ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।
দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে গিয়ে উত্তেজিত জনতার ইটপাটকেলের আঘাতে রাজৈর থানার ওসি শেখ সাদিক ও ওসি (তদন্ত) মোঃ আনোয়ার হোসেনসহ ৭ পুলিশ আহত হয় । এ ঘটনায় আরও ১২/১৩জন জন আহত হয়েছে।

ওসি (তদন্ত)আনোয়ার হোসেন জানান, একই সংঘর্ষের ঘটনায় দুটি মামলা (একটি পুলিশ এসাল্ট ও অন্যটি বিচরনকে হত্যার চেষ্টা) হয়েছে। পুলিশ বাদী মামলায় ১২জন ও বিজয় বাড়ৈ বাদী মামলায় ২১জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছি

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!