1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশ সদস্যে ছেলের সামনেই মারা গেল মা - Madaripur Protidin
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত

মাদারীপুরে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশ সদস্যে ছেলের সামনেই মারা গেল মা

  • প্রকাশিত : বুধবার, ৩০ জুন, ২০২১, ৬.২০ পিএম
  • ৫১৭ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুুর)
মাদারীপুর কাভার্ড ভ্যানের চাপায় পুলিশ সদস্য (এ এস আই) ছেলে মাহফুজুর রহমানের (২৮) সামনেই মারা গেল মা রোজিনা বেগম (৪৫)। বুধবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুরের বড় ব্রীজের উপর এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত রোজিনা পারভিন বরগুনা জেলার পুলিশ লাইনের এএসআই মাহফুজুর রহমানের মা ও জালাল আহম্মেদের স্ত্রী। মা ও ছেলে ঢাকা আফতাব নগর থেকে বরগুনা নিজ বাড়ীতে ফিরছিল। আহত পুলিশ সদস্য ঢাকা বাড্ডা থানায় কর্মরত।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দুপুুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর থেকে ঢাকা যাচ্ছিল আইয়ান জুট মিলস নামে একটি কাভার্ড ভ্যান এবং ঢাকা থেকে বরগুনা যাচ্ছিল মোটরসাইকেল চালিয়ে পুলিশ সদস্য ছেলে ও মা। এ সময় মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বড় ব্রীজের উপর উঠলে অপরদিক থেকে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় মা ও ছেলে দুইজনই সড়কে পড়ে যায় । এসময় দ্রুতগতির কাভার্ড ভ্যান মা রোজিনা ও ছেলে মাহফুজকে চাপা দিয়ে চলে যেতে চাইলে স্থানীয়রা কাভার্ড ভ্যানটিকে আটক করে। এসময় মা রোজিনা ঘটনস্থলেই মারা যান এবং ছেলে পুলিশ সদস্য (এএসআই ) মাহফুজুর রহমানকে গুরুতর আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মাদারীপুর সদর থানার ওসি (তদন্ত)মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি এবং কাভার্ড ভ্যানটিকে আটক করেছি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!