1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণের ভিডিও। এক যুবক আটক।। - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণের ভিডিও। এক যুবক আটক।।

  • প্রকাশিত : শনিবার, ১১ জুলাই, ২০২০, ১০.০৮ পিএম
  • ১০৬৩ জন পঠিত

মাদারীপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণের ভিডিও পুঁজি করে ৫ লাখ টাকা দাবীর ঘটনায় এক যুবক আট
খোন্দকার রুহুল আমিন, টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি \
মাদারীপুরে এক কলেজ ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে আপত্তিকর ছবি ও ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫ লাখ টাকা দাবী করার অভিযোগে মোঃ বেলাল হোসেন মাদবর (২৬) নামের এক লম্পটকে আটক করেছেন
র‌্যা-৮। আটক ওই লম্পট শরীয়তপুর জেলার পালং থানার কাশাভোগ গ্রামের মৃত সেকেন্দার আলী মাদবরের ছেলে। ঘটনাস্থল মাদারীপুর সদর শহরে হওয়ায় আটককৃত আসামীকে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নির্যাতিতা নিজেই বাদী
হয়ে মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।
শুক্রবার রাতে র‌্যাব-৮এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে র‌্যাব সদস্যরা বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কাজীকান্দি গ্রামে অভিযান চালিয়ে মোঃ বেলাল হোসেন মাদবরকে আটক করে। ঘটনার বিবরণে জানা যায় যে, নির্যাতিতা একটি সরকারী কলেজের ছাত্রী এবং জাজিরা মডার্ন ক্লিনিকে রিসিপসনিস্ট পদে চাকুরী করে। শরীয়তপুর কলেজে যাওয়ার পথে মোঃ বেলার হোসেন সরদারের পরিচয় হয়। পরিচয়ের সূত্রে বাংলাদেশ সেনাবাহিনীর সিএমএইচ-এ চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে সুসম্পর্ক গড়ে তোলে। এই সম্পর্কের জের ধরে গত ২১ জুন দুপুরে ওই কলেজ ছাত্রীর সাথে চাকুরীর বিষয়ে আলাপ করার জন্য ফুসলিয়ে মাদারীপুর শহরের “মোটেল মতি (আবাসিক)” এর ১২৫ নম্বর কক্ষে নিয়ে যায়। সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে ও গোপনে মোবাইল ফোনের মাধ্যমে ধর্ষণের অশ্ল¬ীল ছবি ও নগ্ন ভিডিও ধারণ করে এবং ৩/৪ ঘন্টা মেয়েটিকে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করে। ভিকটিম ধর্ষণের বিষয়ে কাউকে কিছু বললে অথবা পুলিশের নিকট অভিযোগ দায়ের করলে এই অশ্লীল ছবি ও নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে এবং তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এছাড়াও কলেজে যাওয়া-আসার পথে অভিযুক্ত বেলাল হোসেন প্রায়ই ওইসব অশ্ল¬ীল ছবি ও নগ্ন ভিডিও দেখিয়ে কুপ্রস্তাব দেয় এবং তার কাছে ৫ লাখ টাকা দাবী করে। এক পর্যায়ে নগ্ন ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য গত গত বুধবার র‌্যাব-৮ ক্যাম্পে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে মোঃ বেলাল হোসেন মাদবরকে আটক করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!