1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কক্সবাজারের উখিয়া থেকে ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

কক্সবাজারের উখিয়া থেকে ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১, ৮.০২ এএম
  • ৭৩৫ জন পঠিত

অফিস রিপোর্টঃ কক্সবাজার জেলার উখিয়া থানাধীন থাইংখালী এলাকায় চেকপোস্ট স্থাপন করে ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব জানায় র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী একটি সিএনজি যোগে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাচারের উদ্দেশ্যে টেকনাফ হতে কক্সবাজারের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল ৭ জুলাই কক্সবাজার জেলার উখিয়া থানাধীন থাইংখালী বাজার সংলগ্ন থাইংখালী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে কক্সবাজার-টেকনাফ পাঁকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন তল্লাশী অভিযান শুরু করে। তল্লাশীর একপর্যায়ে টেকনাফের দিক হতে একটি সিএনজি চেকপোস্টের সামনে আসলে র‌্যাব সদস্যগণ সিএনজিটি থামানোর সংকেত দিলে কতিপয় ব্যক্তি সিএনজি থেকে নেমে কৌশলে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী ১। মোঃ সরওয়ার আলম (২২), পিতা- মোঃ মফিজ প্রঃ মফিজ মিস্ত্রি, মাতা- রাশেদা বেগম, সাং- উত্তর রহমতের বিল, ০৩ নং ওয়ার্ড, থাইংখালী; ২। মোঃ মোবারক (১৮), পিতা- ছৈয়দ আহম্মদ, মাতা- মনোয়ারা বেগম, সাং- দামনখালী ০২ নং ওয়ার্ড, থাইংখালী; ৩। আব্দুল্লাহ আল মামুন (২১), পিতা- মোঃ মিয়া, মাতা- সাজোয়ারা বেগম, সাং- উত্তর রহমতের বিল, ০৩ নং ওয়ার্ড, থাইংখালী, সর্ব ইউপি- পালংখালী, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার’দের আটক করে এবং দুইজন অজ্ঞাত আসামী পালিয়ে যায়। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের হেফাজতে থাকা কাপড়ের ব্যাগ এবং সিএনজি তল্লাশী করে সর্বমোট ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ সিএনজিটি জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব এলিট ফোর্স হিসেবে আতœপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন প্রকার অপরাধ নির্মূলের লক্ষে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে বিভিন্ন ধরনের অপরাধ চিহ্নিতকরণ এবং তার প্রতিরোধে র‌্যাব সর্বদা কাজ করে আসছে। দেশব্যাপী মাদকদ্রব্যের বিস্তাররোধ এবং মাদকসেবী ও মাদক ক্রয়-বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট অপরাধীদের প্রতিহত করার লক্ষ্যে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে অভিযান পরিচালনা করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!