1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কক্সবাজারের উখিয়া ২০,০০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারী গ্রেফতার - Madaripur Protidin
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

কক্সবাজারের উখিয়া ২০,০০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারী গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১, ৪.০৫ পিএম
  • ৬৫৬ জন পঠিত

অফিস রিপোর্টঃ কক্সবাজারের উখিয়া ডিগ্রী কলেজ এর সামনে অভিযান পরিচালনা করে ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব জানায়, এরই ধারাবাহিকতায়, র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন উখিয়া ডিগ্রী কলেজ এর গেইটের সামনে কক্সবাজার-টেকনাফ পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ১৩জুলাই উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কতিপয় মাদক কারবারী পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী ১। নুরুল আবছার রনি (২০), পিতা- জাফর আলম, মাতা- মাবিয়া খাতুন, সাং-ঘুমধুম, ইউপি- ঘুমধুম (০৫ নং ওয়ার্ড), থানা- নাইক্ষ্যংছড়ি, জেলা- বান্দরবান, ২। মোহাম্মদ আয়াস (২২) (রোহিঙ্গা), পিতা-তৈয়ব, মাতা-নুর কায়েস, সাং-ব্লক-জে-১৬, ক্যাম্প-১২, হেড মাঝি-আব্দুর রহিম, সাব-মাঝি- নুর হাসিম,বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, ইউপি-পালংখালী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারদের ধৃত করে এবং তাদের সঙ্গীয় আরো একজন পালিয়ে যায়। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের সাথে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে সর্বমোট ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করে যে, তারা পলাতক আসামীর সহযোগীতায় দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!