1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কক্সবাজারের বাহারছড়া থেকে ২৯ কেজি গাঁজাসহ ১ জন মহিলা মাদক কারবারী গ্রেফতার - Madaripur Protidin
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

কক্সবাজারের বাহারছড়া থেকে ২৯ কেজি গাঁজাসহ ১ জন মহিলা মাদক কারবারী গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১, ৬.২২ পিএম
  • ৭৬০ জন পঠিত

অফিস রিপোর্টঃ কক্সবাজার সদরের নতুন বাহারছড়া ৬নং ঘাট সংলগ্ন টোলঘর এর সামনে অভিযান পরিচালনা করে ২৮ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ১ জন মহিলা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব জানায়, র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে – কতিপয় মাদক কারবারী মহেশখালী হতে স্পিড বোর্ড যোগে মাদকদ্রব্য গাঁজা বহন করে কক্সবাজার জেলার সদর থানাধীন নতুন বাহারছড়া ৬নং ঘাট সংলগ্ন টোলঘর এর সামনে অবস্থান করছে। এমন খবর পেয়ে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ১৫ উক্ত টোলঘর এর সামনে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন মহিলা মাদক কারবারী কৌশলে পালিয়ে যাওয়ার সময় আসামী সুফিয়া বেগম (২৮), স্বামী- মৃতঃ আবুল কালাম, পিতা- হোসেন আহমেদ, সাং- কলাতলী আদর্শ গ্রাম, ১২নং ওয়ার্ড, থানা+জেলা-কক্সবাজারকে ধৃত করে। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর সাথে থাকা প্লাষ্টিকের ব্যাগ তল্লাশী সর্বমোট ২৮ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ মহেশখালী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!