1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কক্সবাজারের দমদমিয়া থেকে ৮,০০০ পিস ইয়াবা ১ জন মাদক কারবারীকে গ্রেফতার - Madaripur Protidin
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

কক্সবাজারের দমদমিয়া থেকে ৮,০০০ পিস ইয়াবা ১ জন মাদক কারবারীকে গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১, ৬.৫৫ পিএম
  • ৬৫৬ জন পঠিত

কক্সবাজারের দমদমিয়া থেকে ৮,০০০ পিস ইয়াবা ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে -র‌্যাবি ১৫

র‌্যাব জানায়, র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সুত্রে খবর পায় কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ উত্তর দমদমিয়া সাকিনের টেকনাফ-কক্সবাজার মেইন রোড সংলগ্ন এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ১৫ জুলাই উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কতিপয় মাদক কারবারী পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী এনামুল হক (৩৬), পিতা- ছৈয়দুল হক, মাতা-নুর হাফেজা, সাং-জাদিমুড়া, ওয়ার্ড নং-০৯, ইউ/পি-হ্নীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারকে ধৃত করে। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে সর্বমোট ৮,০০০ (আট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাদক বিক্রয়ের নগদ ২১,৫০০ টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!