1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
টেকনাফে  ১০,০০০ পিস ইয়াবা নিয়ে ধরা পড়লো ১ জন মাদক কারবারী - Madaripur Protidin
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

টেকনাফে  ১০,০০০ পিস ইয়াবা নিয়ে ধরা পড়লো ১ জন মাদক কারবারী

  • প্রকাশিত : সোমবার, ১৯ জুলাই, ২০২১, ১০.৫৪ এএম
  • ৪৫৪ জন পঠিত

অফিস রিপোর্টঃ কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন নতুন পল্লানপাড়াস্থ বটতলী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব জানায়, র‌্যাব-১৫, কক্সবাজার গোপন খবর পায় যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সদর ইউপিস্থ নতুন পল্লানপাড়া সাকিনের বটতলী বাজার রোডের মেসার্স আলআমিন এন্ড ব্রাদার্স দোকানের সামনের পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ১৮জুলাই ওই স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন মাদক কারবারী পালিয়ে যাওয়ার সময় আসামী জাবেদ (১৯), পিতা- শামসুল আলম, মাতা-আনোয়ারা, সাং-নতুন পল্লানপাড়া, ওয়ার্ড নং-৪, ইউ/পি-সদর, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারকে আটক করতে সমর্থ হয়। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে সর্বমোট ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!