1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে গরু বোঝাই ট্রাকের চাপায় নিহত একজন আহত-একজন - Madaripur Protidin
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

রাজৈরে গরু বোঝাই ট্রাকের চাপায় নিহত একজন আহত-একজন

  • প্রকাশিত : সোমবার, ১৯ জুলাই, ২০২১, ১০.৫৮ এএম
  • ৭২৪ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
মাদারীপুরের রাজৈরে গরু বোঝাই ট্রাকের চাপায় ফিরোজ আলম (৫৮) নামে একজন নিহত ও বশির আহম্মেদ (২৭) নামে একজন গুরুতর আহত হয়েছে । রোববার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর বাসষ্ট্যান্ড গোল চত্তরে এ ঘটনা ঘটে । নিহত ফিরোজ আলম পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মাদব খালী এলাকার মৃতঃ আলী আজম খানের ছেলে । গুরুতর আহত বশির আহম্মেদকে (২৭) প্রথমে রাজৈর ও পরে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাত ২টার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাট বাসষ্ট্যান্ড গোল চত্তরে দাড়িয়ে থাকা বরগুনা গামী মেঘনা ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসকে বরিশাল গামী গরু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে পিছন থেকে ধাক্কা দেয় । এসময় ঘটনাস্থলেই ট্রাকের চাপায় ফিরোজ আলম (৫৮) নামে একজন নিহত ও বশির আহম্মেদ (২৭) নামে একজন গুরুতর আহত হয়েছে । গুরুতর আহত বশির আহম্মেদকে (২৭) প্রথমে রাজৈর ও পরে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে ।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!