1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
- Madaripur Protidin
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০, ৬.১১ পিএম
  • ৮৪৮ জন পঠিত

রাজৈরের গ্রাম থেকে নকল প্রসাধনী ও শিশু খাদ্য জব্দ। ৫০হাজার টাকা জরিমান। কারখানা সিলগালা।

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
মাদারীপুরের রাজৈর উপজেলার   বদরপাশা ইউনিয়নের দারাদিয়া গ্রামে নকল হ্যান্ড সেনিটাইজার, শিশু খাদ্য ও রং ফর্সাকরা বিভিন্ন ধরনের প্রসাধনীসহ ২০ রকমের নকল পন্য একই কারখানায় উৎপাদনের অভিযোগে কারখানা সিলগালা করে দিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তরা। এছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের দারাদিয়া গ্রামের মা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এর মালিক আব্দুর রশিদ বিভিন্ন নামিদামি ব্রান্ডের পন্য নকল করে উৎপাদন ও বাজারজাত করে আসছে। এই সংবাদের ভিত্তিতে একটি গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করে। মঙ্গলবার দুপুরে এই কারখানায় নকল পন্য উৎপাদনের সময় পুলিশ ও গোয়েন্দাদের সহযোগিতায় বিভিন্ন রকমের পন্য উৎপাদনের মেশিন ও পন্য জব্দ করা হয়। তবে এসময় মালিক ও কর্মচারীরা পালিয়ে যায়।
মাদারীপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের উপ-পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান, নামিদামি ব্র্যান্ডের নাম ব্যবহার করে হ্যান্ড সেনিটাইজার শিশু খাদ্য ও কসমেটিকসহ কমপক্ষে ২০ ধরনের নকল পণ্য তৈরি করে এবং এসব নকল পন্যের মোড়কে সুনামগঞ্জ, মৌলভী বাজার, ঢাকা ও খুলনাসহ বিভিন্ন এলাকার ঠিকানা ব্যবহার করে বাজারজাত করে আসছিল । মঙ্গলবার দুপুরে নকল এসব পণ্য তৈরির কারখানায় অভিযান চালানো হয়। এ সময় কারখানার মালিক ও কর্মচারীরা পালিয়ে যায়। দীর্ঘদিন ধরে ওই কারখানায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিটিউট (বিএসটিআই) ও পরিবেশ অধিদফতরের কোনও অনুমোদন ছাড়াই বিভিন্ন নকল পণ্য উৎপাদন করা হচ্ছিল। অভিযানে ওই কারখানা থেকে প্রায় ২০ ধরনের নকল পণ্য ও উৎপাদনে ব্যবহৃত মেশিন পাওয়া যায়। তাদের ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। মালিক না থাকায় কারাখানা মালিকের বোনের কাছে জরিমানার রশিদ দিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।
###

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!