1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
উখিয়ার পালংখালী থেকে ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন রোহিঙ্গা মাদক কারবারী গ্রেফতার - Madaripur Protidin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

উখিয়ার পালংখালী থেকে ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন রোহিঙ্গা মাদক কারবারী গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ২৬ জুলাই, ২০২১, ৬.০৭ পিএম
  • ৮৬১ জন পঠিত

ডেক্স রিপোর্টঃ কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী এলাকায় অভিযান পরিচালনা করে ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫, কক্সবাজার জানায়, গোপন সুত্রে খবর পেয়ে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউপিস্থ গয়ালমারা এমএসএফ (গঝঋ) হাসপাতালের পার্শ্বে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ২৫জুলাই আনুমানিক ১২.২০ ঘটিকায় অভিযান পরিচালনা করে । এসময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কতিপয় মাদক কারবারী পালিয়ে যাওয়ার সময় আসামী ১। শামছুল করিম (২০), পিতা- দিলদার, মাতা-নুর ছামান, ব্লক- কে ৩, ক্যাম্প-১৮, বালুখালী; ২। মোহাম্মদ আয়াছ (২১), পিতা- মৃত মোহাম্মদ করিম, মাতা- মরজুনা বেগম, সাং-ব্লক- ডি১৪, ক্যাম্প-১১, উভয় থানা- উখিয়া এবং ৩। মোহাম্মদ ইমাহিম @ ফারুক (২৪), পিতা- নবী উল্লাহ, মাতা- মনোয়ারা বেগম, সাংঃ ব্লক- এ ১০, ক্যাম্প- ২৭, জাদিমুরা, থানা- টেকনাফ, সর্বজেলা- কক্সবাজারকে ধৃত করে। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে সর্বমোট ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগণ স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!