1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কক্সবাজারের ঈদগাঁও থেকে ৫৬ টি পাসপোর্ট ও পৌনে পাঁচ টাকাসহ ১ জন প্রতারক গ্রেফতার - Madaripur Protidin
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

কক্সবাজারের ঈদগাঁও থেকে ৫৬ টি পাসপোর্ট ও পৌনে পাঁচ টাকাসহ ১ জন প্রতারক গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১, ৪.১৫ পিএম
  • ৭৪৪ জন পঠিত

অফিস রিপোর্টঃ কক্সবাজার জেলার ঈদগাঁও থানাধীন জাগিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৫৬ টি পাসপোর্ট, ৩ টি এনআইডি ও ৪,৭৫,৭০০ নগদ টাকাসহ বিভিন্ন অনৈতিক কাজে জড়িত ১ জন প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব জানায়, কক্সবাজার জেলার ঈদগাঁও থানাধীন জাগিরপাড়া ১ নং ওয়ার্ডস্থ তৈয়ব তাহের এর নিজ বাড়িতে থেকে বিভিন্ন অনৈতিক কাজ (অবৈধ পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সীলমোহর অবৈধভাবে নিজ দখলে রাখাসহ অন্যান্য) করে আসছে-এমন খবর জানতে পেরে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ২৮জুলাই আনুমানিক ১৯.৩৫ ঘটিকায় উপরোক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ আব্দুর রহমান (২৩), পিতা- মোঃ ইদ্রিস, সাং- জাগিরপাড়া, ১নং ওয়ার্ড, ইউপি+থানা- ঈদগাঁও, জেলা- কক্সবাজারকে আটক করে এবং সহযোগী মোঃ তৈয়ব তাহের (৩৫) ও মোঃ শুআইব (৩৩), উভয় পিতা- মোঃ ইদ্রিস, সাং- জাগিরপাড়া, ১নং ওয়ার্ড, ইউপি+থানা- ঈদগাঁও, জেলা- কক্সবাজার কৌশলে পালিয়ে যায়।

ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর বসত ঘর তল্লাশী করে ৫৬ (ছাপ্পান্ন) টি ভিন্ন নামের বাংলাদেশী পাসপোর্ট, ৩টি ভিন্ন নামের জাতীয় পরিচয়পত্র, ৩ টি সীলমোহর, ৪ টি ব্লাংক চেক এবং নগদ ৪,৯৫,৭০০/- টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, পলাতক আসামীর সহযোগীতায় সে দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন পাসপোর্ট, এনআইডি ও নকল সীলমোহর নিজ হেফাজতে রেখে বিভিন্ন অনৈতিক কাজ সম্পাদন করত।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!