1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে বিরল প্রজাতির তক্ষকসহ গ্রেফতার একজন  - Madaripur Protidin
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান

রাজৈরে বিরল প্রজাতির তক্ষকসহ গ্রেফতার একজন 

  • প্রকাশিত : শনিবার, ৭ আগস্ট, ২০২১, ৫.০৩ পিএম
  • ১০১৬ জন পঠিত

রাজৈর প্রতিনিধি।
মাদারীপুর-র‌্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিরল প্রজাতির তক্ষকসহ একজনকে গ্রেফতার করেছে । শনিবার সকালে রাজৈর উপজেলার আলমদস্তা গ্রামের শিকদার বাড়ি এলাকায় অভিযান চালিয়ে আকরাম শিকদার (৬২) নামে এক ব্যক্তিকে বিরল প্রজাতির তক্ষকসহ হাতেনাতে আটক করে । আটক আকরাম শিকদার উপজেলার আলমদস্তা গ্রামের মৃত ওয়াজেদ শিকদারের ছেলে ।

র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আলমদস্তা গ্রামের শিকদার বাড়ী জামে মসজিদের দক্ষিন পাশে ঢাকা-বরিশাল মহাসড়কের উপর কতিপয় চোরাচালান চক্রের সদস্য অবস্থান করছে – এমন সংবাদ পেয়ে কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ এর নেতৃত্বে শনিবার সকালে ওই এলাকায় অভিযান পরিচালনা করে বন্যপ্রাণী পাচারকারী আকরাম শিকদারকে (৬২) বিরল প্রজাতির তক্ষকসহ হাতে নাতে আটক করে । । আটককৃত আসামীর নিকট হতে ১টি বিরল প্রজাতির তক্ষক, ১টি মোবাইল এবং ২টি সীমকার্ড উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী চোরাচালান চক্রের সদস্য। সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা হতে বিরল প্রজাতির সরীসৃপ প্রাণী তক্ষক সহ বিভিন্ন মুল্যবান বস্তু সংগ্রহ করে অবৈধ উপায়ে লাভবানের উদ্দেশ্যে অবৈধভাবে দেশের বাহিরে পাচার করে আসছে। ধৃত আসামীদেরকে উদ্ধারকৃত আলামতসহ মাদারীপুর জেলার রাজৈর থানায় হস্তান্তর করা প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!