1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সাথে গোলাগুলিতে এক অস্ত্রধারী মাদক কারবারী গ্রেফতারসহ অস্ত্র ও ইয়াবা উদ্ধার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সাথে গোলাগুলিতে এক অস্ত্রধারী মাদক কারবারী গ্রেফতারসহ অস্ত্র ও ইয়াবা উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ৮ আগস্ট, ২০২১, ৮.০৪ পিএম
  • ৭৭৮ জন পঠিত

অফিস রিপোর্টঃ কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিস্থ ঘোনারপাড়া এলাকায় অভিযান চালিয়ে র‌্যাবের সাথে গোলাগুলিতে একজন অস্ত্রধারী মাদক কারবারী আহত অবস্থায় গ্রেফতারসহ ১ টি দেশীয় অস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ ও ১০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১৫, কক্সবাজার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিস্থ ঘোনারপাড়ার মৃত কবির আহম্মদ এর বাড়ি সংলগ্ন লম্বাবিল-ঘোনারপাড়াগামী রাস্তার কালবার্টের উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল ৭ আগষ্ট উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাবের আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন সংঘবদ্ধ অস্ত্রধারী মাদক কারবারীরা র‌্যাব সদস্যদের লক্ষ করে গুলিবর্ষণ শুরু করে। তখন উক্ত আভিযানিক দলের সদস্যগন সরকারী সম্পত্তি এবং তাদের জানমালের আত্মরক্ষার লক্ষ্যে পাল্টা গুলি করলে ২/৩ জন অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসী গুলি ছুড়তে ছুড়তে দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থল হতে গুলিবিদ্ধ অবস্থায় আসামী মীর কাশেম (২৫), পিতা- মোহাম্মদ হোসেন, সাং- লম্বাবিল, ঘোনারপাড়া, ওয়ার্ড নং-০৩, ইউপি- হোয়াইক্যং, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারকে ধৃত করে। এরপর র‌্যাব সদস্যরা গুলিবিদ্ধ মাদক কারবারীকে কালবিলম্ব না করে অতিদ্রুত চিকিৎসার জন্য উখিয়া এমএসএফ হাসাপাতালে নিয়ে যায়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য র‌্যাব তার নিজ ব্যবস্থাপনায় এবং নিজ খরচে উক্ত গুলিবিদ্ধ অস্ত্রধারী মাদক কারবারীকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করেছে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গুলিবিদ্ধ আহত আসামীর আশেপাশে ছড়ানো ছিটানো অবস্থায় ০১ টি দেশীয় অস্ত্র, ০২ রাউন্ড তাজা কার্তুজ এবং ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!