1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বরগুনার বামনা থেকে র‌্যাবের হাতে একজন ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার - Madaripur Protidin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

বরগুনার বামনা থেকে র‌্যাবের হাতে একজন ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১, ৭.৩৫ পিএম
  • ৭৯১ জন পঠিত

অফিস রিপোর্ট ঃ র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ৯জুলাই আনুমানিক ১৬:৩৫ ঘটিকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৩:৫০ টার দিকে  গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরগুনা জেলার বামনা থানাধীন নিজামতলী সাকিনস্থ সোনাখালী হইতে গোপখালী গামী পাঁকা রাস্তা উপর যাহার পশ্চিম পাশের্^ সিদ্দিক মাওলানা(৬০), পিতা-মৃত আব্দুল আজিজ, সাং- বুকাবুনিয়া এর বসতবাড়ীগামী কাঁচা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে।

প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর নের্তৃত্বে বিকাল আনুমানিক ১৬:৩৫ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর নাম হলো মোঃ শাকিল হাওলাদার(২১), পিতা-মোঃ শাহ আলম, সাং-জোরখালী, থানা-কাঠালিয়া, জেলা-ঝালকাঠি। আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে পেশায় সে একজন ইলেকট্রিক মিস্ত্রী হলেও ইয়াবাই তার প্রকৃত ব্যবসা। উক্ত আসামীর নিকট হতে ২০ (বিশ) পিচ কথিত ইয়াবা, ০১ টি মোবাইল ফোন, ১ টি সীম এবং ইয়াবা ক্রয়/বিক্রয়ের ৩,০০০/- (তিন হাজার) টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কথিত ইয়াবা ট্যাবলেটের বাজারমূল্য অনুমানিক (২০ী৩০০)= ৬,০০০/- (ছয় হাজার) টাকা। এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে বরগুনা জেলার বামনা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে বরগুনা জেলার বামনা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!