1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
টেকনাফ হৃীলা থেকে ৯,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ - Madaripur Protidin
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

টেকনাফ হৃীলা থেকে ৯,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫

  • প্রকাশিত : বুধবার, ১১ আগস্ট, ২০২১, ৫.১৯ পিএম
  • ৮৬০ জন পঠিত

অফিস রিপোর্টঃ কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হৃীলা এলাকায় অভিযান পরিচালনা করে ৯,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব জানায়, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন টেকনাফ হৃীলা ইউপিস্থ টেকনাফ-কক্সবাজার রোডের হৃীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনের পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে, এমন সংবাদের পেয়ে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ১০ আগষ্ট ওইস্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কতিপয় মাদক কারবারী পালিয়ে যাওয়ার সময় আসামী সেয়দ আকবর, জাফর আলম, সাইফুল ইসলাম ও মোঃ পারভেজকে আটক করে করতে সমক্ষম হয়। । ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে সর্বমোট ৯,৯৫০ (নয় হাজার নয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে॥

গ্রেপ্তারকৃতরা কক্সবাজার জেলার টেকনাফ থানার ফুলের ডেইল গ্রামের মৃত মোঃ ইসলাম পুত্র সৈয়দ আকবর (৪০), পশ্চিম সিকদার পাড়ার মৃত আবদুল জব্বারের পুত্র জাফর আলম (৪৩), নাটমুড়াপাড়া গ্রামের মৃত কাদের হোসেনের পুত্র সাইফুল ইসলাম (২২), পশ্চিম সিকদার পাড়ার জাফর আলমের পুত্র মোঃ পারভেজ (১৯)।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!