1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
উখিয়ার থেকে ১,২০,০০০ পিস ইয়াবাসহ ২ জন রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ - Madaripur Protidin
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

উখিয়ার থেকে ১,২০,০০০ পিস ইয়াবাসহ ২ জন রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫

  • প্রকাশিত : বুধবার, ১১ আগস্ট, ২০২১, ৬.২১ পিএম
  • ৭৮৮ জন পঠিত

ডেক্স রিপোর্ট ঃ”  কক্সবাজার জেলার উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকা হতে ১,২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব জানায়,    কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউপিস্থ থাইংখালী ১৯ নং রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের ডি-২ সাব ব্লকের রোহিঙ্গা শরণার্থী ফাতেমা খাতুন এর বসতঘরে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট মজুদ রেখে ক্রয়-বিক্রয় করে আসছে- এমন খবর পেয়ে    র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ১১আগষ্ট  রাত ১.১৫টার  দিকে  বসতঘরে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী পালিয়ে যাওয়ার সময় আসামী   আটক করে।

ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের দেখানো মতে ফাতেমা খাতুন এর বসতঘরের একপার্শে একটি প্লাষ্টিকের বস্তার ভিতর হতে সর্বমোট ১,২০,০০০ (এক লক্ষ বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

গ্রেপ্তারকৃতরা  ফাতেমা খাতুন (৩৪) (রোহিঙ্গা), স্বামী- নুর মোহাম্মদ, মাতা-রহিমা খাতুন ও  জানে আলম (৫২) (রোহিঙ্গা ক্যাম্প-১৯ এর ডি ব্লকের ডি-২ সাব ব্লকের সাব মাঝি), পিতা- আবু সিদ্দিক, মাতা- লাল মতি, উভয় সাং- ক্যাম্প-১৯, ব্লক-ডি, সাব ব্লক- ডি-২, হেড মাঝি-এনামুল্লাহ, সাব মাঝি-জানে আলম, থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প, ইউপি- পালংখালী, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!