1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মরে বেঁচে গেছে খন্দকার মোশতাক আর জিয়াউর রহমান-রাজৈরের স্কুলে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন অনুষ্ঠানেশাহাজান খান এমপি - Madaripur Protidin
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

মরে বেঁচে গেছে খন্দকার মোশতাক আর জিয়াউর রহমান—রাজৈরের স্কুলে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন অনুষ্ঠানেশাহাজান খান এমপি

  • প্রকাশিত : রবিবার, ১৫ আগস্ট, ২০২১, ৭.৪৫ পিএম
  • ৪৬২ জন পঠিত

রাজৈর(মাদারীপুর)প্রতিনিধি।
বঙ্গবন্ধুকে কেনো হত্যা করা হয়ে ছিল। বঙ্গবন্ধু কে কারা হত্যা করেছিল। একজন মানুষকে কি শুধু হত্যা করার চেষ্টা করা হয়েছে তা নয়। কেনো তার পরিবার হত্যা করা হলো এবং এই হত্যাকান্ডের সাথে কারা জড়িত, আন্তর্জাতিক এবং জাতীয় ষড়যন্ত্রকারী চক্রান্তকারী স্বাধীনতা বিরোধীরা এই হত্যাকান্ড সংঘটিত করেছিল। এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের অনেকেরই বিচার

হয়েছে। ফাঁসি হয়েছে। কিন্তু যারা কলাকৌশলী ছিল এর পিছনে যারা মদদ দিয়েছেন তারা অনেকেই কিন্তু এখনও অন্তরালে রয়ে গেছেন। মরে বেঁচে গেছেন খন্দকার মোশতাক আর জিয়াাউর রহমান। তা না হলে তাদেরও বিচার এই বাংলাদেশেই হত। সেই হত্যাকারীদের আজকেও যাদের রায় কার্যকর এখনো হয়নি তাদের বিদেশ থেকে এনে রায় কার্যকর করার জন্য বাংলার সারা মানুষ দাবি উত্থাপন করেছেন। রোববার বিকালে রাজৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্ণার এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী, মুক্তিযোদ্ধা বিষয়ক স্থায়ী সংসদীয় কমিটির সভাপতি এবং প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ ও মাদারীপুর ২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান ।

এসময় বঙ্গবন্ধু কর্ণার এর গেইটের ফিতা কেটে শুভ উদ্বোধন করে, বঙ্গবন্ধু কর্ণারটি ঘুরে ঘুরে দেখেন। বঙ্গবন্ধু কর্ণার সাজানো হয়েছে বঙ্গবন্ধুর বিভিন্ন স্মৃতি বিজড়িত ছবি ও বঙ্গবন্ধুর লেখাসহ বিভিন্ন লেখকদের মুক্তিযুদ্ধ বিষয়ক বই রয়েছেন। পরে ১৫ আগষ্ট উপলক্ষে রাজৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন শাজাহান খান। রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনীন্দ্রনাথ বাড়ৈর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুজ্জামান, রাজৈর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মতিউর রহমান, রাজৈর শ্রমিক লীগের সভাপতি শাহাবুদ্দিন সাহা, স্থানীয় সাংসদ শাহজাহান খানের প্রতিনিধি আফম ফুহাদ, রাজৈর পৌর সভার ৭জন কাউন্সিলরসহ নেতা কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!