1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে যৌতুকের জন্য গৃহবধুকে হত্যার অভিযোগ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট পদ্মার বুকে চরাঞ্চলের মানুষের অনিশ্চয়তার লড়াই মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শশুর গ্রেফতার মাদারীপুর ও রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলার উদ্বোধন র‌্যাব-৪ এর অভিযানে ভোজ্যতেল মজুদে বিভিন্ন অনিয়মের কারণে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা ঢাকা মহানগরীর জুরাইনে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযানে বিপুল পরিমানে ওএমএস চাউল ও আটা উদ্ধার

মাদারীপুরে যৌতুকের জন্য গৃহবধুকে হত্যার অভিযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১, ৮.৩২ পিএম
  • ৪৩৫ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) ॥
মাদারীপুর সদর উপজেলার চরকালিকাপুর গ্রামে যৌতুকের টাকার জন্য ইভা বেগম (২০) নামের এক গৃহবধুকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ করেছে পারিবারের লোকজন । মঙ্গলবার সকালে ইভার ময়না তদন্ত শেষে দুপুরে তার বাবার বাড়িতে লাশ দাফন করা হয়েছে।

পারিবারিক, স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার চরকালিকাপুর গ্রামের মোহাম্মদ আলী ফকিরের মেয়ে ইভা বেগমের সাথে প্রায় এক বছর আগে ভালবেসে বিয়ে হয় একই গ্রামের সিরাজ বেপারীর ছেলে রিয়াজ বেপারীর (২১)। বিয়ের ৬ মাস যেতেই যৌতুকের টাকার জন্য ইভাকে প্রায় মারধর করতো। অনেকবার টাকা দিয়েও ছেলের পরিবারকে খুশি করতে পারেনি। সর্বশেষ ইভার পরিবারের কাছে যৌতুকের জন্য নগদ ২ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার দাবী করেন রিয়াজ ও তার পরিবার। যৌতুকের টাকা ও স্বর্ণালংকার না পেয়ে গত ৭ আগস্ট সকালে ইভাকে কোমল পানীয়ের সাথে কীটনাশক খাইয়ে অচেতন অবস্থায় ইভার বাবার বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায়।

তার পরিবারের লোকজন ইভাকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। অবস্থার একটু উন্নতি হলে ৯ আগস্ট স্বামীর পরিবারের লোকজন এসে ইভাকে শশুরবাড়িতে নিয়ে যায়। পরে ইভার অবস্থা আবার খারাপ হলে তাকে পুনরায় সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ ইভাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি জন্য পাঠিয়ে দেয়। বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অবস্থায় ১৬ আগস্ট সকাল ১০ টার দিকে ইভা মারা যায়। ইভার স্বামী রিয়াজ ও তার পরিবার ইভার বাবার বাড়ির সামনে ইভার মরদেহ রেখে পালিয়ে যায়। পরবর্তীতে ইভার পরিবারের লোকজন পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠায়।

মঙ্গলবার সকালে ইভার ময়না তদন্ত শেষে দুপুরে তার বাবার বাড়িতে লাশ দাফন করা হয়েছে। ঘটনার পর থেকে নিহত ইভার স্বামী ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।

নিহত ইভার চাচা সবুজ হোসেন বলেন, ‘২ লাখ টাকা আর ৪ ভরি সোনার জন্য ইভাকে মেরে ফেললো রিয়াজ ও তার পরিবার। আমরা ইভা হত্যার বিচার চাই।রিপোর্ট লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন।’

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ময়না তদন্তের রির্পোট পেলে আসল ঘটনা বেরিয়ে আসবে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!