1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালী সদরে র‌্যাবের হাতে একজন গাঁজা ব্যবসায়ী গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

পটুয়াখালী সদরে র‌্যাবের হাতে একজন গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ২১ আগস্ট, ২০২১, ৯.৪৮ এএম
  • ১১৭৩ জন পঠিত

অফিস রিপোর্ট র‌্যাঃ ব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ২০ জুলাই ১৩:০০ টার দিকে  একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১১:২৫ ঘটিকায় পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন মুদিরহাট বাজার এলাকায় নিয়মিত টহল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, পটুয়াখালী জেলার সদর থানাধীন দক্ষিণ বাদুরা সাকিনস্থ দক্ষিন বাদুরা হইতে জমাদ্দার বাস স্ট্যান্ডগামী নির্মানাধীন পাঁকা রাস্তার উপর (যার পূর্ব পাশের্^ জনৈক সিরাজ মাস্টার(৭০), পিতা-মৃত সবির গাজীর আবাদীজমি) কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়/বিক্রয় করিতেছে।

প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর নের্তৃত্বে আনুমানিক আনুমানিক ১৩:০০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর নাম হলো মোঃ রাজিব হাওলাদার (১৯), পিতা-মোঃ সরোয়ার হাওলাদার, সাং-কালাইকিসু, ০৪নং ওয়ার্ড, থানা-সদর, জেলা-পটুয়াখালী । আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে পেশায় সে একজন দিনমুজুর হলেও গাঁজাই তার প্রকৃত ব্যবসা। উক্ত আসামীর নিকট হতে ৩০ (ত্রিশ) গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়। কথিত গাঁজার অবৈধ বাজার মূল্য অনুমান ১৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা। ধৃত আসামী এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত গাঁজা ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!