1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে কোভিড-১৯ নমুনা সংগ্রহ বন্ধ , দুর্ভোগ চরমে - Madaripur Protidin
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত

রাজৈরে কোভিড-১৯ নমুনা সংগ্রহ বন্ধ , দুর্ভোগ চরমে

  • প্রকাশিত : সোমবার, ২৩ আগস্ট, ২০২১, ৪.৫৬ পিএম
  • ৫২৯ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোন প্রকার ঘোষনা ছাড়াই গত দুই দিন যাবত কোভিড-১৯ পরীক্ষা বন্ধ রয়েছে। এতে প্রত্যন্ত অঞ্চল থেকে করোণা পরীক্ষা করতে আসা সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছেন। অনেকে পরীক্ষা করতে এসে পরীক্ষাগারে তালা বদ্ধ থাকায় হাসপাতালে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে। এতে সংক্রমনের ঝুঁকি অনেকটাই বেঁড়ে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে।

উপজেলা কদমবাড়ি ইউনিয়নের গৃহবধু মালতি রানী জানান, আমি অনেক দিন যাবত জ¦ও, ঠান্ডা ,মাথা ব্যাথা, গলা ব্যাথা ও শ^াস কষ্ঠে ভুগছি। এহন পরীক্ষা না করে ডাক্তার দ্যাহাইতে পারছি না। আর ডাক্তারও আমারে পরীক্ষা ছাড়া কোন ওষুধ দেয় না। এহন আমি কি যে করমু। গতকাল রোববারও আমি এসেছিলাম, আজ সোমবারও সেই সকাল ৯টায় হাসপাতালে আইছি। যে ঘরে পরীক্ষা করে সেখানে তালা দেয়া, দ্যাহেন আমি এহন কি করমু। মালতি রানীর মত ছালাম, জুলেখা, আলোয়া সহ পায় ২০/ ২৫ করোণা পরীক্ষা করতে এসে ফিরে যান।

করোণা পরীক্ষা করতে আসা আবুল কালাম বলেন, দ্যাহেন করোণা পরীক্ষা করেতে কত দুর দুরান্ত মানুষ জন এসেছে। অনেক টাকা পয়সা খরচ করে এসেছে। এখন পরীক্ষা না করেই ফিওে যাচ্ছে, এ দায়িত্ব কার ?
করোণা পরীক্ষার দায়িত্বরত রাজৈর হাসপাতালের এমটি-ইপিআই দবির হোসেন’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি গত দু’দিন যাবত অসুস্থ, আমি লিখিতভাবে কর্তৃপক্ষকে অবহিত করেছি।
এদিকে এমটি-ইপিআই দবির হোসেন গত দু’দিন যাবত অসুস্থ থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ করোনা পরীক্ষায় বিকল্প কোন ব্যবস্থা না নেয়ায় জনমনে নানা ধরণের প্রশ্নের উদ্রেক হচ্ছে।

এ ব্যাপারে রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ প্রদীপ চন্দ্র মন্ডল জানান, বিকল্প লোকবল না থাকায় করোণা পরীক্ষা বন্ধ রয়েছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!