1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরের ট্রাক চালক খুন - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরের ট্রাক চালক খুন

  • প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই, ২০২০, ৪.৪৫ পিএম
  • ১১২৪ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর থেকে দিনাজপুরে পাইকারী আমের চালান আনতে গিয়ে ট্রাক চালক আরিফকে পিটিয়ে হত্যা করেছে সহযোগীরা -এমন অভিযোগ স্বজনদের। পুলিশ শনিবার নিহতের লাশ মাদারীপুর জেলা সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় । নিহত আরিফ শিকদার (৩৪) মাদারীপুর শহরের তরমুগরিয়া এলাকার লিটন শিকদারের ছেলে।
স্বজনরা জানায়, মাদারীপুর শহরের তরমুগরিয়া এলাকার ব্যবসায়ী আলী আকবার খানের ছেলে স্বপনের নেতৃত্বে মঙ্গলবার রাতে ট্রাকযোগে রাজশাহীতে আমের চালান আনতে যায় চালক আরিফ শিকদার ও চালক নাজিব। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় আরিফের পরিবার থেকে মোবাইলে একাধিকবার কল দিলে সাথে থাকা স্বপন ও নাজিব জানায় আরিফ অসুস্থ্য পরে কথা বলবে। শুক্রবার ভোরে পরিবারের লোকজন দিনাজপুরে পৌঁছলে জানানো হয় আরিফ মারা গেছে। তার মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাখা আছে। অনেক খোঁজাখুজির পরে পরিবারের লোকজন আরিফের লাশ রংপুর মেডিকেলের সামনে  দেখতে পায়। এ সময় তড়িঘড়ি করে স্বপন ও নাজিব এ্যাম্বুলেন্সযোগে মরদেহটি মাদারীপুরে নিয়ে আসে। পরে শনিবার দুপুরে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ বিষয়টি জানতে পেয়ে লাশটি ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

দুই চালকদের সাথে দ্বন্দের জেরে আরিফকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসী। এদিকে পলাতক রয়েছে আরেক চালক নাজিব।
ব্যবসায়ী আলী আকবার খান দাবী করেন, আরিফ হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। এর বাইরে তিনি কিছুই জানেন না।
নিহত আরিফের মা ফরিদা বেগম জানান, আমার ছেলেকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করে লাশ একটি পুরাতন এ্যাম্বুলেন্সে করে হাসপাতালের বাহিরে রাখা হয়েছে। এ ঘটনার সুষ্টু তদন্ত ও বিচার দাবী করছি। আর কোন হাসপাতালে আরিফকে ভর্তি করা হয়েছে, কি কি চিকিৎসা দেয়া হয়েছে কিছুই আমাদেরকে জানানো হয়নি।
মাদারীপু সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, ময়না তদন্তের পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া আরিফের পরিবার থেকে অভিযোগ দিলে নেয়া হবে কার্যকর পদক্ষেপ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!