1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজধানীর পল্লবী থেকে ১৮ মামলার আসামী আমিন’কে বিদেশী পিস্তলসহ গ্রেফতার করেছে র‌্যাব-৪ - Madaripur Protidin
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

রাজধানীর পল্লবী থেকে ১৮ মামলার আসামী আমিন’কে বিদেশী পিস্তলসহ গ্রেফতার করেছে র‌্যাব-৪

  • প্রকাশিত : সোমবার, ২৩ আগস্ট, ২০২১, ৭.৪৮ পিএম
  • ৭০৮ জন পঠিত

অফিস রিপোর্টঃ রাজধানীর পল্লবী এলাকা হতে অস্ত্রধারী সস্ত্রাসী ও ১৮ মামলার আসামী আমিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪; বিদেশী পিস্তল উদ্ধার।

র‌্যাব জানায়, এরই ধারাবাহিকতায় ২১ আগস্ট দুপুর ১৪.৪০ টার সময় সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল রাজধানীর পল্লবী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ০১ টি বিদেশী পিস্তল ও ১ টি ম্যাগজিনসহ মোঃ আমিন আহম্মেদ (৩০), জেলা- ঢাকা গ্রেফতার করতে সমর্থ হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১৮ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামী অস্ত্র প্রদর্শন সহ ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিলো। সে অস্ত্রসহ তার দলবল নিয়ে এলাকায় মহড়া দিতো এবং অস্ত্রের ভয় দেখিয়ে লোকজনের নিকট থেকে জোরপূর্বক চাঁদা দাবি করতো এবং কেউ চাঁদা দিতে না চাইলে সে তাকে মারধরসহ গুরুতর জখম করে তার নিকট হতে জোরপূর্বক চাঁদার টাকা আদায় করতো। আসামী মূলত অস্ত্রধারী হওয়ায় সাধারণ জনগণ তার বিরুদ্ধে কোন কথা বলতে সাহস করতো না এবং কেউ তার বিরুদ্ধে কোন অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাতো।

উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ অস্ত্রধারী সন্ত্রাসীর বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!