1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরের পুরান শহরে অগ্নিকান্ডে ৫টি দোকান ভূষ্মীভূত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি - Madaripur Protidin
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

মাদারীপুরের পুরান শহরে অগ্নিকান্ডে ৫টি দোকান ভূষ্মীভূত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১, ৩.৫২ পিএম
  • ৫৬৫ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর)
মাদারীপুর শহরের পুরানবাজার বাণিজ্যিক এলাকায় বুধাবার সন্ধ্যার দিকে শর্টসার্কিট থেকে আগুন লেগে ৫টি দোকান ভূষ্মীভূত হয়। অগ্নিকান্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবাসায়ীরা দাবি করেছেন। ফায়ার সার্ভিস এক ঘন্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, আগুনে সেতু কম্পিউটার, খগেন মিস্টান্ন ভান্ডার, মনিকা ট্রেডার্স প্রায় সম্পূর্ন পুড়ে যায়। পাশে থাকা সিদ্দিক স্টোর, মঈন সু স্টোর ক্ষতিগ্রস্ত হয়। পার্শ্ববর্তী বলাকা স্টোরের ভিতর দিয়ে পানি আনায় দোকানটিও ক্ষতিগ্রস্ত হয়। রাতেই মাদারীপুর দুই আসনের সংসদ সদস্য, সাবেক নৌমন্ত্রী, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, বণিক সমিতির সভাপতি সাব্বির ভূইয়া ছোট এবং বণিক সমিতির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল ইসলাম তুষার ভূইয়াসহ ব্যবসায়ীক নেতারা ঘটনাস্থল পরিদর্শণ করেন।

মাদারীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মিলন ভূইয়া বলেন, আগুন লাগার সাথে সাথে আমি ঘটনাস্থলে যাই এবং ফায়ার সার্ভিসকে খবর দেই। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা ব্যবসায়ীরাও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাথে কাজ করি। রাতে আমি আমাদের এমপি, সাবেক নৌমন্ত্রী, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানকে ঘটনাস্থলে নিয়ে আসি। শাজাহান খান ঘটনাস্থল পরিদর্শণ শেষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূর মোহাম্মদ শিকদার বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে যাই এবং আমাদের দুটি ইউনিট এক ঘন্টার মধ্যেই সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনে ৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। রাতে যেহেতু আগুন লেগেছে যতটুকু দেখেছি তাতে আনুমানিক প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করছি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!