1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কক্সবাজারের সদরের লিংক রোড থেকে ৩৬ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ - Madaripur Protidin
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

কক্সবাজারের সদরের লিংক রোড থেকে ৩৬ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১, ৭.১৯ পিএম
  • ৮৭৮ জন পঠিত

অফিস রিপোর্টঃ কক্সবাজার জেলার সদর থানাধীন লিংক রোড মেরিনসিটি মেগা শপিং কমপ্লেক্স এর সামনে হতে ৩৫ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব জানায়, এরই ধারাবাহিকতায়, র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার সদর থানাধীন লিংক রোড মেরিনসিটি মেগা শপিং কমপ্লেক্স এর সামনে কক্সবাজার হতে চট্ট্রগ্রামগামী পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ৩০আগষ্ট আনুমানিক ২৩.০০ ঘটিকায় উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী ১। আব্দুর শুকুর (২০), পিতা- মৃত আমির হোসেন, মাতা-আনিছা খাতুন, সাং- হালকাকাটা মৌলভীরচর, ০২নং ওয়ার্ড, ইউপি-ইসলাম নগর, থানা-চকরিয়া, জেলা- কক্সবাজার, ২। মোঃ ইসমাইল (২৬) পিতা-মৃত ইমাম হোসেন, মাতা-আম্বিয়া বেগম, সাং- ইসলাম নগর, ০৭ নং ওয়ার্ড, ইউপি-চকরিয়া, থানা- চকরিয়া, জেলা-কক্সবাজার, ৩। আলী আজম (২৫), পিতা-মৃত অহিদ মিয়া, মাতা-মৃত জাহানারা, সাং-দেউস মদন মিয়ার বাড়ী, ০১নং ওয়ার্ড, ইউপি-শশীদল, থানা-ব্রাক্ষনপাড়া, জেলা-কুমিল্লাদের ধৃত করে। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের সাথে থাকা প্লাষ্টিকের বস্তা ও ব্যাগ তল্লাশী করে সর্বমোট ৩৫ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!