1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বরগুনার আমতলী থেকে একজন চাঁদাবাজকারীর প্রধান সদস্যকে গ্রেফতার - Madaripur Protidin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

বরগুনার আমতলী থেকে একজন চাঁদাবাজকারীর প্রধান সদস্যকে গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১, ৭.৩৭ পিএম
  • ৮৫৪ জন পঠিত

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী, প্রতারকচক্র, হত্যা মামলার আসামীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প গত ৩০/০৮/২০২১ইং তারিখ রাত আনুমানিক ২০:১০ ঘটিকায় একটি চাঁদাবাজির বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করেন। ঘটনার বিবরণে জানা যায় যে, আমার আমতলী থানাধীন খেকুয়ানি বাজার সংলগ্ন জিকঝাক নামক একটি ইটের ভাটা আছে তার মালিক বদিউল আলম(৪৪), পিতা- সফিজ উদ্দিন আহম্মেদ, সাং- ০৬ নং ওয়ার্ড আমতলী পৌরসভা, থানা-আমতলী, জেলা-বরগুনা কর্তৃক বিভিন্ন সময়ে নাইম ইসলাম(২৪), পিতা-মনিরুল ইসলাম, সাং- মহিলা কলেজ রোড, আমতলী পৌরসভা, ০২নং ওয়ার্ড, থানা-আমতলী, জেলা-বরগুনা চাঁদা দাবি করে আসছিল। এর পরিপ্রেক্ষিতে গত ২১/০৮/২০২১ইং তারিখ কোম্পানী অধিনায়ক, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প, র‌্যাব-৮ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করে এবং র‌্যাব এর সহযোগীতা কামনা করে। সর্বশেষ ৩০ আগষ্ট  আনুমানিক ১০:০০ ঘটিকার সময় বদিউল আলম(৪৪) এর ব্যবহৃত মোবাইল ফোন করে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা দাবি করে। বদিউল আলম(৪৪) বলে যে সন্ধ্যার পরে টিএনও অফিস গেটে আমার সাথে দেখা করো আমি তখন টাকা দিয়ে দিব। পরবর্তীতে তাৎক্ষনিক বিষয়টি র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর কমান্ডারকে বিষয়টি অবহিত করি। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর নের্তৃত্বে রাত আনুমানিক ২০:১০ ঘটিকায় উক্ত স্থানে ওত পেতে থাকে তখন বদিউল আলম(৪৪) এর টাকা নিতে আসিলে নাইম ইসলাম(২৪)কে  চাঁদার ২০,০০০/- (বিশ হাজার) টাকা নেওয়ার সময় দেশীয় অস্ত্র একটি  (ছোরা) সহ আটক করে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে বরগুনা জেলার আমতলী থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব সহযোগীতায় অভিযোগকারী বাদী হয়ে বরগুনা জেলার আমতলী থানায় চাঁদাবাজি আইনে একটি মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য যে, নাইম ইসলাম(২৪) এর বিরুদ্ধে কিশোর গাং এর মদদদাতা এবং চাঁদাবাজি করার মতো ঘটনা বিভিন্ন জাতীয় পত্রিকায় এবং আমতলীর আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। এ ঘটনার সাথে সংশ্লিষ্ট অন্যান্য সহযোগীদের গ্রেফতারে র‌্যাব-৮ সচেষ্ট আছে এবং র‌্যাব-৮ এর এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও  অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!