1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বরগুনার আমতলী থানা হতে র‌্যাবের হাতে একজন ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার - Madaripur Protidin
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

বরগুনার আমতলী থানা হতে র‌্যাবের হাতে একজন ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১, ৫.৩০ পিএম
  • ৯১৭ জন পঠিত

অফিস রিপোর্ট ঃ রগুনার আমতলী থানা হতে র‌্যাবের হাতে একজন ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ২৬সেপ্টেম্বর মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে   সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,  বরগুনা জেলার আমতলী থানাধীন গোজখালী বাজার চৌরাস্তার পাশে রাসেল ট্রেডার্স নামক সার ঔষধের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়/বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর নের্তৃত্বে  উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর নাম হলো মোঃ ইমরান হোসেন(২৪), পিতা-মোঃ আবুল কালাম, সাং-কুকুয়া, থানা-আমতলী, জেলা-বরগুনা।

আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে পেশায় সে একজন দিন মজুর হলেও ইয়াবাই তার প্রকৃত ব্যবসা। উক্ত আসামীর নিকট হতে ১৮(আঠার) পিচ কথিত ইয়াবা, ০১ টি মোবাইল, ০১ টি সীম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের অনুমানিক বাজার মূল্য  ৫,৪০০/- (পাঁচ হাজার চারশত) টাকা। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় যে, এলাকায় দীর্ঘ দিন যাবত ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে বরগুনা জেলার আমতলী থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে বরগুনা জেলার আমতলী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!