1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
উখিয়ার পালংখালী থেকে ২৫,৭০০ পিস ইয়াবাসহ ১ জন রোহিঙ্গা মাদক কারবারী গ্রেফতার - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

উখিয়ার পালংখালী থেকে ২৫,৭০০ পিস ইয়াবাসহ ১ জন রোহিঙ্গা মাদক কারবারী গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১, ২.১৭ পিএম
  • ১২৯৩ জন পঠিত

অফিস রিপোর্টঃ কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী এলাকায় অভিযান পরিচালনা করে ২৫,৭০০ পিস ইয়াবাসহ ১ জন রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে ।

র‌্যাব-১৫ এর সিনিঃ সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউপিস্থ বালুখালীরছড়া সংলগ্ন মসজিদের সামনে কক্সবাজার টু টেকনাফ পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল গত সেপ্টেম্বর রাতে উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার সময় আসামী ১। শাহাব মিয়া (৪০) (রোহিঙ্গা), পিতা- মৃত সুলতান, মাতা-নূর জাহান, সাং- ব্লক-জি-১১ , ক্যাম্প-১০, বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারকে ধৃত করে এবং তার সহযোগী পলাতক আসামী সাইদুল আমিন (২৮), পিতা-নুরু সালাম, সাং-ক্যাম্প-৯, বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার দৌড়ে পালিয়ে যায়।

ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর সাথে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে সর্বমোট ২৫,৭০০ (পঁচিশ হাজার সাতশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, পলাতক আসামীর সহযোগীতায় তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কায়দায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!