1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকা মহা নগরীর পল্লবীতে সাইবার ক্রাইম এর অপরাধে ১ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪ - Madaripur Protidin
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

ঢাকা মহা নগরীর পল্লবীতে সাইবার ক্রাইম এর অপরাধে ১ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪

  • প্রকাশিত : শনিবার, ৯ অক্টোবর, ২০২১, ৩.০৯ পিএম
  • ৬৯২ জন পঠিত

অফিস রিপোর্টঃ ঢাকা মহা নগরীর পল্লবী থানাধীন এলাকা সাইবার ক্রাইম এর অপরাধে ১ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪ ।

র‌্যাব জানায়, গত ৭অক্টোবর একজন নারী ভিকটিম অভিযোগ করেন যে, আসামী মোঃ সাকিব হাসান রনি (২৪)এ র সাথে প্রায় ২ বছর পূর্বে সামাজিক যোগাযোগমাধ্যমে তার পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে সাকিব এর সাথে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে। এক পর্যায়ে সাকিব এর সাথে ভিকটিমের ভিডিও কলে কথাবার্তা হতে থাকে। এভাবে ভিডিও কলে কথা বলার সময় সাকিব ভিকটিম এর অগোচরে কৌশলে পূর্ব পরিকল্পিত ভাবে আপত্তিকর ছবি ও ভিডিও মোবাইল ফোনে ধারন করে রাখে।

পরবর্তীতে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাকিব ভিকটিমকে তার মোবাইল ফোনে ধারনকৃত ভিকটিমের ভিডিও গুলো ফেইসবুক ম্যাসেঞ্জারে পাঠায় এবং ভিকটিমের নিকট হতে নগদ ১,০০,০০০/- টাকা দাবী করে এবং টাকা না দিলে তার মোবাইলে ধারনকৃত ভিকটিমের ভিডিও গুলো ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখায়। উক্ত হুমকির প্রেক্ষিতে ভিকটিম ভীত হয়ে পরিবারের সকলের অগোচরে বেশ কিছুদিন পূর্বে সাকিবকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ৯,৫০০/-টাকা প্রেরণ করে। পরবর্তীতে সাকিবতার দাবিকৃত বাকি টাকা দাবী করে। তখন ভিকটিম টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সাকিব তার মোবাইলে ধারনকৃত ভিকটিমের ছবি ও ভিডিও গুলো তার নিকট আত্মীয়-স্বজনসহ বন্ধুবান্ধব দেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেরন করে।

এরইধারাবাহিকতায় উক্ত অভিযোগের প্রেক্ষিতে ৮অক্টোবর রাত ২১.৫০ ঘটিকার সময় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন এলাকা হতে ১ টি স্মার্ট ফোনসহ আসামী সাকিব হাসান রনি (২৪)’কে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী সাকিব তার উল্লেখিত অপরাধের সত্যতা স্বীকার করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!