1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মিরপুরের বালুঘাটে বিপুল পরিমান দেশীয় তৈরি চোলাই মদসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মিরপুরের বালুঘাটে বিপুল পরিমান দেশীয় তৈরি চোলাই মদসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১, ৪.৫৫ পিএম
  • ৬৩৮ জন পঠিত

অফিস রিপোর্টঃ মিরপুরের বালুঘাট এলাকা হতে ১১৫.৯ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ১ জন চিহ্নত মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, ১৫ অক্টোবর সকাল ১০.০৫ ঘটিকার সময় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর মিরপুরস্থ বালুঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ১১৫.৯ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মাদক কারবারি মোহাম্মদ আলী (৩৬), জেলা- ঢাকাকে গ্রেফতার করতে সমর্থ হয়ঃ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। জিজ্ঞাসাবাদে সে তার উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করেন। জিজ্ঞাসাবাদে আসামী আরো জানায় যে, সে দীর্ঘদিন যাবত লোকচক্ষুর আড়ালে কথিত দেশীয় তৈরি বাংলা চোলাই মদ দেশের বিভিন্ন স্থান হতে পাইকারী দরে ক্রয় করে এনে ঘটনাস্থল সহ রাজধানীর বিভিন্ন এলাকায় খুচরা দরে বিক্রয় করে আসছে। মাদকদ্রব্য সংক্রান্তে জিজ্ঞাসাবাদে ধৃত আসামী কোন সদুত্তর দিতে পারে নাই। এছাড়াও ধৃত আসামী উল্লেখিত ঘটনাস্থল হতে কথিত দেশীয় তৈরি বাংলা চোলাই মদ ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশে নিয়ে যাওয়ার জন্য পরিবহনের জন্য অপেক্ষা করছিল।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!