1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকান্ডে  ৭টি দোকান সম্পূর্ণ ভস্মিভুত কোটি টাকার ক্ষয়ক্ষতি - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকান্ডে  ৭টি দোকান সম্পূর্ণ ভস্মিভুত কোটি টাকার ক্ষয়ক্ষতি

  • প্রকাশিত : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১, ৭.৩৪ পিএম
  • ৭৮৫ জন পঠিত

রাজৈর(মাদারীপুর) প্রতিনিধি ।
পাশ^বর্তী গোপালগঞ্জের মুকসুদপুরে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । এসময় ৭টি দোকান ঘর সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে । শনিবার বিকালে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের উপজেলার বানিয়ারচর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে । এ অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । এসময় মহাসড়কের উভয় পাশে দুই কিলোমিটার ব্যাপি যানজটের সৃষ্টি হয় । অগ্নিকান্ডের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার বিকালে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের উপজেলার বানিয়ারচর বাজারের একটি দোকান ঘরের বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অন্যান্য দোকান ঘরে ছড়িয়ে পড়ে । এসময় শংকরের মোবাইলের দোকান, নিখিল ডাক্তারের ঔষধের দোকান, বিধানের সিমেন্টের দোকান, কালামের পাট ও সুটকির আড়ৎ, অন্তার চা দোকান, রাম ও লিটনের ফার্নিচারের দোকান সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায় ।

ব্যবসায়ীরা জানায়, এ অগ্নিকান্ডে আমাদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । এসময় মহাসড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার ব্যাপি যানজটের সৃষ্টি হয় । ফলে সাধারন যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয় । খবর পেয়ে রাজৈর, মুকসুদপুর ও গোপালগঞ্জের ফায়ার সার্ভিস এসে একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে । পরে উপজেলা চেয়ারম্যান কাবির মিয়া, ইউএনও যোবায়ের রহমান রাশেদ, পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, ওসি আবু বকর মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন । গোপালগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা আবুল কালাম জানান, রাজৈর একটি ইউনিট, মুকসুদপুর দুটি ইউনিট ও গোপালগঞ্জ দুটি ইউনিট দ্রুত কাজ করে আগুন নিভাতে সক্ষম হই ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!