1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে সেই অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশের পরিচয় মিলেছে - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরে সেই অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশের পরিচয় মিলেছে

  • প্রকাশিত : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১, ৪.৪৯ পিএম
  • ৬৫৩ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈরে সেই অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশের পরিচয় মিলেছে । তার নাম মিন্টু শেখ (৩৫)। সে উপজেলার খালিয়া গ্রামের মৃত রজব আলী শেখের ছেলে এবং পেশায় একজন ভ্যানচালক। শুক্রবার সকালে উপজেলার নুরপুর-কদমবাড়ী গ্রামীণ সড়কের নুরপুর পান্নু খার বাড়ীর নিকট রাস্তার পাশ থেকে অজ্ঞাত অবস্থায় মিন্টু শেখের (৩৫) রক্তাক্ত লাশ উদ্ধার করেছিল রাজৈর থানা পুলিশ। শুক্রবার রাতেই নিহত মিন্টু শেখের পরিচয় পাওয়া যায়।

পারিবারিক, পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মিন্টু শেখ বৃহষ্পতিবার বিকালে ভ্যান নিয়ে বের হয়ে আর বাড়ী ফেরেনি। শুক্রবার সকালে নুরপুর-কদমবাড়ী গ্রামীণ সড়কের রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের দক্ষিন নুরপুর গ্রামের রাস্তার পাশে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয় । পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করেছে ।

ধারনা করা হচ্ছে বৃহষ্পতিবার রাতের কোন এক সময়ে তাকে হত্যা করা হয়েছে। লাশের মাথায় ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে এবং মুখমন্ডল থেঁতলানো অবস্থায় ছিল। শুক্রবার সারাদিন পর রাতে তার পরিচয় পাওয়া যায়।
নিহত মিন্টুর স্ত্রী নাজনীন বেগম জানান, শুক্রবার রাত ৯ টার দিকে ফোন করে বলেছিল আমি ৪ জন যাত্রী নিয়ে গজারিয়া যাচ্ছি। এদের নামিয়ে দিয়ে চলে আসবো। তারপর থেকে তার আর কোন সন্ধান না পেয়ে রাতে শুনি তার লাশ পাওয়া গেছে।
মিন্টুর মা সুফিয়া বেগম জানান, বৃহষ্পতিবার দুপুরে আমার সাথে কথা বলে গেছে। শুক্রবার রাতে আমার ছেলে মৃত্যুর খবর পেয়েছি। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

রাজৈর থানা ওসি শেখ সাদিক জানান, আমরা শুক্রবার সকালে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছিলাম। পরে তার পরিচয় জানা গেছে। তার নাম মিন্টু শেখ । সে রাতে ভ্যান চালাত। তার হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!