1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে মটরসাইকেলে ঘুরতে গিয়ে দুই বন্ধু নিহত । - Madaripur Protidin
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত

রাজৈরে মটরসাইকেলে ঘুরতে গিয়ে দুই বন্ধু নিহত ।

  • প্রকাশিত : বুধবার, ২২ জুলাই, ২০২০, ১০.০০ পিএম
  • ৭৮৫ জন পঠিত

রাজৈরে মটরসাইকেলে ঘুরতে গিয়ে দুই বন্ধু নিহত ।
টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের রাজৈরে বন্ধুদের সাথে মটরসাইকেল যোগে ঘুরতে এসে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু ছাত্র নিহত হয়েছে । বুধবার বিকাল সাড়ে ৬টার দিকে রাজৈর-দুর্গাবর্দ্দী বাইপাশ সড়কের দুর্গাবর্দ্দী নামক স্থানে এ ঘটনা ঘটে । নিহতরা মাদারীপুর সদর উপজেলার হাউসদি গ্রামের সওকত শেখের ছেলে এ বছর এসএসসি পাশ সাফিন শেখ (১৬) ও রাজৈর উপজেলার বদরপাশা গ্রামের খলিলুর রহমানের ছেলে রাজৈর ডিগ্রী কলেজের এইচএসসি মানবিক বিভাগের শিক্ষার্থী সাফায়েত হোসেন রনি (১৮) ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকালে কয়েক বন্ধু মিলে মটরসাইকেল যোগে রাজৈর থেকে দুর্গাবর্দ্দী এলাকায় ঘুরতে যায় । এসময় মটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে একটি কুকুরের উপর দিয়ে উঠিয়ে দিলে মটরসাইকেলটি রাস্তার উপর পড়ে যায় । এতে মটরসাইকেল চালক সাফিন ও তার বন্ধু সাফায়েত হোসেন রনি গুরুতর আহত হয় । মুমুর্ষ অবস্থায় আহতদের দুইজনকে উদ্ধার করে প্রথমে রাজৈর ও পরে ফরিদপুর নেওয়ার পথে সন্ধ্যায় সাফিন শেখ ও পরে ফরিদপুর নেওয়ার পর রাত ৮টার দিকে সাফায়েত মারা যায় । রাজৈর থানার ওসি শেখ সাদী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!