1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজধানীর দারুসসালাম হতে ৪৩৮ বোতল ফেন্সিডিলসহ ০২ মাদক কারবারি গ্রেফতার। - Madaripur Protidin
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

রাজধানীর দারুসসালাম হতে ৪৩৮ বোতল ফেন্সিডিলসহ ০২ মাদক কারবারি গ্রেফতার।

  • প্রকাশিত : বুধবার, ২২ জুলাই, ২০২০, ১০.৪১ পিএম
  • ৯১৪ জন পঠিত

 

 

রাজধানীর দারুসসালাম হতে ৪৩৮ বোতল ফেন্সিডিলসহ ০২ মাদক কারবারি গ্রেফতার।

অফিস রিপোর্ট। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।

এরই ধারাবাহিকতায় ২২জুলাই  ভোরে গোপন সংবাদের প্রেক্ষিতে র‌্যাব-৪ এর একটি চৌকষ আভিযানিক দল রাজধানীর দারুসসালাম থানাধীন গাবতলী মাজার রোড নিউ ধানসিঁড়ি রেস্টুরেন্টের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৪৩৮ বোতল ফেন্সিডিল ভর্তি পিকআপ এবং মাদক বিক্রিত নগদ ৩৪৪০/- টাকাসহ মাদক কারবারি (১) মোঃ আনোয়ার হোসেন (৪৯), এবং (২) মোঃ তোফাজ্জল হোসেন (৬৩), উভয় জেলা-পাবনাদ্বয়কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা সমূহ হতে অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে লোক চক্ষুর অন্তরালে বিশেষ কৌশলে পিকআপ এর মাধ্যমে বহন করে রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় মাদক ডিলারদের নিকট বিক্রয় করে থাকে।উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!