1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজধানীর রূপনগর থেকে ৫ টি সিএনজি অটোরিক্সাসহ চোরাকারবারী দলের ৪ সদস্য গ্রেফতার - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজধানীর রূপনগর থেকে ৫ টি সিএনজি অটোরিক্সাসহ চোরাকারবারী দলের ৪ সদস্য গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১, ৪.৫২ পিএম
  • ৬১৮ জন পঠিত

অফিস রিপোর্টঃ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, ঢাকা মহানগরীর রূপনগর থানাধীন এলাকায় কিছু সংঘবদ্ধ সিএনজি চোরাকারবারী সদস্য চোরাইকৃত সিএনজি ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ১৭ নভেম্ব র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল রূপনগর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে চোরাইকৃত মোট ৫ টি সিএনজিসহ সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের ৪ জন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়ঃগ্রেপ্তারকৃতরা হলো মোঃ আরিফ হাওলাদার (২০), জেলা- ঝালকাঠি, মোঃ বেলাল হোসেন (২৭), জেলা- কুড়িগ্রাম, মোঃ লাল মিয়া (৫২), জেলা- সিলেট, মোঃ আব্দুল জলিল (৪০), জেলা- কুড়িগ্রাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা তাদের উপরে উল্লিখিত নাম ঠিকানা প্রকাশ করে ও উক্ত চুরির বিষয়ে সত্যতা স্বীকার করে। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, ধৃত আসামীরা পলাতক অজ্ঞাতনামা আরো ৪/৫ জন আসামীদের সহযোগীতায় ঢাকা সহ আশেপাশের জেলা হতে সিএনজি অটোরিক্সা চুরি করে এনে পরষ্পরের যোগসাজসে বিভিন্ন মাধ্যমে ভূয়া কাগজপত্র ও নাম্বার প্লেট তৈরি সহ চোরাইকৃত সিএনজি অটোরিক্সার রং পরিবর্তন/পরিবর্ধন করে অবৈধ কাগজপত্র ও নাম্বার প্লেট বসিয়ে ঢাকা মহানগরে চলাচল করে এবং বিভিন্ন নিরিহ ও সহজ সরল লোকদের কাছে বিক্রয় করে থাকে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!