1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ধামরাইয়ে শিহান হত্যা মামলার প্রধান পলাতক আসামি গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

ধামরাইয়ে শিহান হত্যা মামলার প্রধান পলাতক আসামি গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১, ৯.২৫ এএম
  • ৬১৪ জন পঠিত

অফিস রিপোর্টঃ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় চাঞ্চল্য সৃষ্টি কারী ধামরাই ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘটিত শিহান (২১) হত্যা মামলার প্রধান এবং পলাতক আসামি গ্রেফতার।

র‌্যাব জানায়, গত ৩১ অক্টোবর রাত আনুমানিক ৯টার দিকে ধামরাই থানাধীন যাদবপুর এলাকায় শিহান হোসেনকে কতিপয় দুষ্কৃতকারী পূর্বপরিকল্পিতভাবে মোবাইলে কল করে একটি পরিত্যক্ত বাড়িতে আসতে বলে। উক্ত স্থানে পূর্বপরিকল্পিতভাবে দুষ্কৃতকারীরা বাঁশের লাঠি, লোহার রড়, দা ছ্যানা, রামদা চাপাতী ইত্যাদি মারাত্মক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব থেকেই অবস্থান করছিল। ভিকটিম শিহান তার সহযোগী আলমগীর ও রুবেল উক্ত বাড়িতে পৌছালে আসামীরা এলোপাথাড়ীভাবে বাশের লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে রাজধানীর আগারগাঁও পঙ্গু হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর ভোর ৫ টার দিকে ভিকটিম শিহান মারা যায়। পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে ধামরাই থানায় ১ টি হত্যা মামলা দায়ের করেন। হত্যার পরপরই আসামীরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। বিষয়টি প্রিন্ট ও ইলেক্ট্রনিকস্ মিডিয়াসহ এলাকায় ব্যাপক চাঞ্চ্যলের সৃষ্টি করে। ফলশ্রুতিতে র‌্যাব-৪ আসামীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

গোয়েন্দা অনুসন্ধানে জানা যায় যে, উক্ত হত্যার সাথে জড়িত কয়েকজন আসামী ঢাকা জেলার ধামরাই থানাধীন এলাকায় আত্মগোপনে রয়েছে। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৩ নভেম্বর ধামরাই থানাধীন বাইচাল এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে শিহান হত্যার সাথে জড়িত এজাহার নামীয় আসামী’মোঃ শরিফুল ইসলাম শরিফ (২৯), জেলা-ঢাকাকে গ্রেফতার করা হয়ঃ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যার সাথে সরাসরি জড়িত বলে স্বীকারোক্তি প্রদান করেছে। গ্রেফতারকৃত আসামী ও ভিকটিম পূর্ব পরিচিত এবং লেবুর ব্যবসার সাথে জড়িত। ইউপি নির্বাচনে তারা পরস্পর প্রতিপক্ষের কর্মী হওয়ায় বিরোধের জেরে এই হত্যাকান্ড সংঘঠিত হয়েছে বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!