1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বিজয় দিবসে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণকে কেন্দ্র করে রাজৈরে আওয়ামীলীগের দুই গ্র“পের মধ্যে বাকবিতন্ডা এক গ্র“পের অনুষ্ঠান বর্জন - Madaripur Protidin
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

বিজয় দিবসে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণকে কেন্দ্র করে রাজৈরে আওয়ামীলীগের দুই গ্র“পের মধ্যে বাকবিতন্ডা এক গ্র“পের অনুষ্ঠান বর্জন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১, ৪.২৪ পিএম
  • ৬৯৫ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
মহান বিজয় দিবস উপলক্ষে মাদারীপুরের রাজৈর উপজেলা চত্তরে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করাকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্র“পের মধ্যে বাকবিতন্ডার পরে এক গ্র“প অনুষ্ঠান বর্জন করে অনুষ্ঠান স্থল ত্যাগ করে চলে যায়। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় ।

দলীয় একাধিক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের ঘোষনা করা কর্মসূচি অনুযায়ী সকাল ৮ টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসন উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগের নাম ঘোষনা করে ।

এসময় পরপর জেলা ও উপজেলা আওয়ামীলীগ অনুমোদিত উপজেলা ও পৌর আওয়ামীলীগের কমিটি (জেলা সভাপতি শাহাবুদ্দিন মোল্যা গ্রুপ) ও অপর কমিটি(এমপি শাজাহান খান গ্রুপ) একই সময় পুস্পস্তবক অর্পণ করতে গেলে দুই গ্র“পের মধ্যে বাকবিতন্ডা ও ধাক্কাধাক্কি হয়। পরে উপজেলা আওয়ামীলীগের( জেলা সভাপতি গ্রুপ) নেতাকর্মীরা অনুষ্ঠান বর্জনের ঘোষনা দিয়ে অনুষ্ঠান স্থল ত্যাগ করে চলে যায় । এ বিষয়ে জানতে চাইলে  উভয়গ্রুপ পরস্পর বিরোধী বক্তব্য দেয়। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক   জমিরউদ্দিন খান বলেন, প্রশাসনের বিতর্কিত ভুমিকার কারনে পুস্পস্তবক অর্পনে বিশৃংখলা সৃষ্টি হয়েছে। পাল্টা গ্রুপের নেতা কর্মীরা কৌশলে বেড়িকেড সৃষ্টি করে পুস্পস্তবক অর্পনে বিঘ্ন সৃষ্টি করে । এনিয়ে বাকবিতন্ডার সৃষ্টি হয়। যা দীর্ঘ ৫০ বছরে এমন ঘটনা ঘটেনি। ফলে গোলমাল এড়াতে আমরা অনুষ্ঠান বর্জন করে চলে এসেছি।। অন্যদিকে আওয়ামীলীগের পাল্টা কমিটির আাহবায়ক সাহাবুদ্দিন সাহা বলেন, অনুষ্ঠান সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা ও বানোয়াট।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!